সংবাদ

মহাদেবপুরে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষ, সেনাসদস্যের মৃত্যু

প্রতিনিধি, সাপাহার (নওগাঁ)
প্রতিনিধি, সাপাহার (নওগাঁ)
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ১২:০৫ পিএম

মহাদেবপুরে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষ, সেনাসদস্যের মৃত্যু
ছবি : সংবাদ

ছুটিতে বাড়ি ফেরার পথে নওগাঁর মহাদেবপুরে সড়ক দুর্ঘটনায় জুবায়ের আহম্মেদ (২৪) নামে এক সেনাসদস্য নিহত হয়েছেন। বুধবার (১২ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে বগুড়া সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত জুবায়ের আহম্মেদ নওগাঁর সাপাহার উপজেলার উত্তর পাতাড়ী গ্রামের আসাদুল হকের ছেলে। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর কক্সবাজারের রামু সেনানিবাসের ফিল্ড ওয়ার্কশপ কোম্পানিতে কর্মরত ছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছুটি নিয়ে বাড়ির উদ্দেশে রওনা হয়েছিলেন জুবায়ের। বুধবার (১২ আগস্ট) সন্ধ্যায় বাসযোগে নওগাঁ বাসস্ট্যান্ডে পৌঁছান তিনি। সেখান থেকে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে নিজ গ্রাম সাপাহারের উদ্দেশে রওনা হন। পথে মহাদেবপুর উপজেলার আখেড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে জুবায়ের গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে বগুড়া সিএমএইচে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, জুবায়ের ২০২২ সালে সেনাবাহিনীতে যোগদান করেছিলেন। ছুটিতে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে।

দুই ভাই-বোনের মধ্যে জুবায়ের ছিলেন ছোট। ছুটিতে প্রিয়জনদের কাছে ফেরার পথেই তার এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

মহাদেবপুরে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষ, সেনাসদস্যের মৃত্যু

প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

featured Image

ছুটিতে বাড়ি ফেরার পথে নওগাঁর মহাদেবপুরে সড়ক দুর্ঘটনায় জুবায়ের আহম্মেদ (২৪) নামে এক সেনাসদস্য নিহত হয়েছেন। বুধবার (১২ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে বগুড়া সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত জুবায়ের আহম্মেদ নওগাঁর সাপাহার উপজেলার উত্তর পাতাড়ী গ্রামের আসাদুল হকের ছেলে। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর কক্সবাজারের রামু সেনানিবাসের ফিল্ড ওয়ার্কশপ কোম্পানিতে কর্মরত ছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছুটি নিয়ে বাড়ির উদ্দেশে রওনা হয়েছিলেন জুবায়ের। বুধবার (১২ আগস্ট) সন্ধ্যায় বাসযোগে নওগাঁ বাসস্ট্যান্ডে পৌঁছান তিনি। সেখান থেকে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে নিজ গ্রাম সাপাহারের উদ্দেশে রওনা হন। পথে মহাদেবপুর উপজেলার আখেড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে জুবায়ের গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে বগুড়া সিএমএইচে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, জুবায়ের ২০২২ সালে সেনাবাহিনীতে যোগদান করেছিলেন। ছুটিতে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে।

দুই ভাই-বোনের মধ্যে জুবায়ের ছিলেন ছোট। ছুটিতে প্রিয়জনদের কাছে ফেরার পথেই তার এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত