সংবাদ

দুর্গম এলাকার নারীদের স্বাস্থ্য সুরক্ষা প্রশিক্ষণ ও সনদ বিতরণ

ফারহানা আক্তার, খাগড়াছড়ি
ফারহানা আক্তার, খাগড়াছড়ি
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ১২:২৩ পিএম

দুর্গম এলাকার নারীদের স্বাস্থ্য সুরক্ষা প্রশিক্ষণ ও সনদ বিতরণ
ছবি : সংবাদ

খাগড়াছড়ি সেনা রিজিয়নের উদ্যোগে পাহাড়ের দুর্গম ও প্রত্যন্ত এলাকার গর্ভবতী নারী ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা এবং প্রাথমিক চিকিৎসা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করা হয়।

খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন ৫ ফিল্ড অ্যাম্বুলেন্সের আয়োজনে সদর উপজেলার বিভিন্ন প্রত্যন্ত এলাকা থেকে আসা ২৩ জন নারী এই প্রশিক্ষণে অংশ নেন। তাঁদের গর্ভকালীন স্বাস্থ্যসেবা, নবজাতক ও শিশুর পরিচর্যা, প্রাথমিক চিকিৎসা এবং স্বাস্থ্য সচেতনতা বিষয়ে ব্যবহারিক ও তাত্ত্বিক জ্ঞান প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন ২০৩ পদাতিক ব্রিগেড ও খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক। এ সময় খাগড়াছড়ির সিভিল সার্জন ডা. রতন খীসাসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হলো পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকায় নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করা এবং মা ও শিশুর স্বাস্থ্য ঝুঁকি কমানো। এ ধরনের উদ্যোগ স্থানীয় জনগণের স্বাস্থ্যসেবা প্রাপ্তি সহজতর করার পাশাপাশি একটি সুস্থ ও সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রশিক্ষণ শেষে নারীরা প্রাথমিক চিকিৎসার ব্যবহারিক জ্ঞান নিয়ে নিজ নিজ এলাকায় ফিরে গেছেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

দুর্গম এলাকার নারীদের স্বাস্থ্য সুরক্ষা প্রশিক্ষণ ও সনদ বিতরণ

প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

featured Image

খাগড়াছড়ি সেনা রিজিয়নের উদ্যোগে পাহাড়ের দুর্গম ও প্রত্যন্ত এলাকার গর্ভবতী নারী ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা এবং প্রাথমিক চিকিৎসা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করা হয়।

খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন ৫ ফিল্ড অ্যাম্বুলেন্সের আয়োজনে সদর উপজেলার বিভিন্ন প্রত্যন্ত এলাকা থেকে আসা ২৩ জন নারী এই প্রশিক্ষণে অংশ নেন। তাঁদের গর্ভকালীন স্বাস্থ্যসেবা, নবজাতক ও শিশুর পরিচর্যা, প্রাথমিক চিকিৎসা এবং স্বাস্থ্য সচেতনতা বিষয়ে ব্যবহারিক ও তাত্ত্বিক জ্ঞান প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন ২০৩ পদাতিক ব্রিগেড ও খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক। এ সময় খাগড়াছড়ির সিভিল সার্জন ডা. রতন খীসাসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হলো পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকায় নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করা এবং মা ও শিশুর স্বাস্থ্য ঝুঁকি কমানো। এ ধরনের উদ্যোগ স্থানীয় জনগণের স্বাস্থ্যসেবা প্রাপ্তি সহজতর করার পাশাপাশি একটি সুস্থ ও সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রশিক্ষণ শেষে নারীরা প্রাথমিক চিকিৎসার ব্যবহারিক জ্ঞান নিয়ে নিজ নিজ এলাকায় ফিরে গেছেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত