কিশোরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন এলাকা থেকে ২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত ১১ আগস্ট থেকে শুরু হওয়া এই অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ১৫ জন আদালতের পরোয়ানাভুক্ত (ওয়ারেন্ট) এবং ১৪ জন নিয়মিত বিভিন্ন মামলার আসামি।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, জননিরাপত্তা নিশ্চিত ও অপরাধ দমনে জেলার ১৩টি থানায় একযোগে এই অভিযান চালানো হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে কিশোরগঞ্জ সদরে ৪ জন, করিমগঞ্জে ৩ জন, তাড়াইলে ৩ জন, হোসেনপুরে ৩ জন, কটিয়াদীতে ৩ জন, কুলিয়ারচরে ৩ জন, ভৈরবে ৩ জন ও নিকলীতে ৩ জন রয়েছেন। এ ছাড়া পাকুন্দিয়া, বাজিতপুর, মিঠামইন ও ইটনা থেকে ১ জন করে গ্রেপ্তার করা হয়েছে।
কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান জানান, জেলাকে অপরাধমুক্ত রাখতে পুলিশ বদ্ধপরিকর। অপরাধী যত প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না। তিনি আরও বলেন, মাদক ও যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে জেলা পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি বজায় থাকবে। এই বিশেষ অভিযান আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের সংশ্লিষ্ট আদালতের মাধ্যমে এরই মধ্যে কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন