সংবাদ

বাস-মোটরসাইকেল সংঘর্ষ, আরোহী নিহত

প্রতিনিধি, পত্নীতলা (নওগাঁ)
প্রতিনিধি, পত্নীতলা (নওগাঁ)
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ০১:২০ পিএম

বাস-মোটরসাইকেল সংঘর্ষ, আরোহী নিহত
ছবি : সংবাদ

নওগাঁর পত্নিতলায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে শ্যামল তিগ্গা (৪০) নামের এক আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নজিপুর-ধামইরহাট আঞ্চলিক সড়কের বিজিবি ক্যাম্প সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত শ্যামল তিগ্গা উপজেলার আকবরপুর ইউনিয়নের রায়তারা গ্রামের বিরশা তিগ্গার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে শ্যামল তিগ্গা মোটরসাইকেলে করে ওই সড়ক দিয়ে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হয়ে সড়কে ছিটকে পড়েন। স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে পত্নিতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পত্নিতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিয়ামুল হক বলেন, দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

বাস-মোটরসাইকেল সংঘর্ষ, আরোহী নিহত

প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

featured Image

নওগাঁর পত্নিতলায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে শ্যামল তিগ্গা (৪০) নামের এক আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নজিপুর-ধামইরহাট আঞ্চলিক সড়কের বিজিবি ক্যাম্প সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত শ্যামল তিগ্গা উপজেলার আকবরপুর ইউনিয়নের রায়তারা গ্রামের বিরশা তিগ্গার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে শ্যামল তিগ্গা মোটরসাইকেলে করে ওই সড়ক দিয়ে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হয়ে সড়কে ছিটকে পড়েন। স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে পত্নিতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পত্নিতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিয়ামুল হক বলেন, দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত