সংবাদ

পাহাড়ের ভাষা ও ঐতিহ্য রক্ষায় বান্দরবান রিজিয়নের বিশেষ উদ্যোগ

সোহেল কান্তি নাথ, বান্দরবান
সোহেল কান্তি নাথ, বান্দরবান
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ০১:২৫ পিএম

পাহাড়ের ভাষা ও ঐতিহ্য রক্ষায় বান্দরবান রিজিয়নের বিশেষ উদ্যোগ
ছবি : সংবাদ

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাষা ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ এবং শিক্ষার্থীদের মাতৃভাষাভিত্তিক শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে বান্দরবান রিজিয়নের উদ্যোগে তিনটি ভাষা শিক্ষা কোর্সের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কোর্সের উদ্বোধন করেন ৬৯ পদাতিক ব্রিগেডের কমান্ডার ও বান্দরবান রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আরিফুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, পার্বত্য অঞ্চলের ভাষাগত ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে এই ধরনের ভাষা শিক্ষা কোর্স অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নিজস্ব সত্তা টিকিয়ে রাখতে সহায়ক হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের অধ্যক্ষ লে. কর্নেল মোহাম্মদ কামরুল হাসান খান, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের পরিচালক নুক্রাসিং মার্মা, শিক্ষক, অভিভাবক ও প্রশিক্ষণার্থীরা।

আয়োজকেরা জানান, প্রথম পর্যায়ে মারমা, তঞ্চঙ্গ্যা ও ত্রিপুরা - এই তিনটি ভাষায় প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। প্রতি বছর তিনটি কোর্সে মোট ৯০ জন শিক্ষার্থী (প্রতিটি ভাষায় ৩০ জন) প্রশিক্ষণের সুযোগ পাবেন। পর্যায়ক্রমে অন্যান্য ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাষাকেও এই কার্যক্রমের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের হাতে প্রয়োজনীয় শিক্ষা উপকরণ তুলে দেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

পাহাড়ের ভাষা ও ঐতিহ্য রক্ষায় বান্দরবান রিজিয়নের বিশেষ উদ্যোগ

প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

featured Image

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাষা ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ এবং শিক্ষার্থীদের মাতৃভাষাভিত্তিক শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে বান্দরবান রিজিয়নের উদ্যোগে তিনটি ভাষা শিক্ষা কোর্সের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কোর্সের উদ্বোধন করেন ৬৯ পদাতিক ব্রিগেডের কমান্ডার ও বান্দরবান রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আরিফুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, পার্বত্য অঞ্চলের ভাষাগত ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে এই ধরনের ভাষা শিক্ষা কোর্স অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নিজস্ব সত্তা টিকিয়ে রাখতে সহায়ক হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের অধ্যক্ষ লে. কর্নেল মোহাম্মদ কামরুল হাসান খান, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের পরিচালক নুক্রাসিং মার্মা, শিক্ষক, অভিভাবক ও প্রশিক্ষণার্থীরা।

আয়োজকেরা জানান, প্রথম পর্যায়ে মারমা, তঞ্চঙ্গ্যা ও ত্রিপুরা - এই তিনটি ভাষায় প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। প্রতি বছর তিনটি কোর্সে মোট ৯০ জন শিক্ষার্থী (প্রতিটি ভাষায় ৩০ জন) প্রশিক্ষণের সুযোগ পাবেন। পর্যায়ক্রমে অন্যান্য ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাষাকেও এই কার্যক্রমের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের হাতে প্রয়োজনীয় শিক্ষা উপকরণ তুলে দেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত