সংবাদ

গোল্ডেন জিপিএ-৫ এল, কিন্তু দেখে যেতে পারল না স্বস্তিদ্বীপ

প্রতিনিধি, চিতলমারী (বাগেরহাট)
প্রতিনিধি, চিতলমারী (বাগেরহাট)
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ০৩:৪৬ পিএম

গোল্ডেন জিপিএ-৫ এল, কিন্তু দেখে যেতে পারল না স্বস্তিদ্বীপ
ছবি : সংবাদ

সোমবার (১০ আগস্ট) প্রকাশিত হয়েছে এসএসসি পরীক্ষার ফল। যশোর বোর্ডের অধীনে চিতলমারীর চরবানিয়ারী মডেল উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষা দিয়ে সব কটি বিষয়ে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে স্বস্তিদ্বীপ বিশ্বাস (১৬)। কিন্তু এই অভাবনীয় সাফল্যের আনন্দ ছুঁয়ে যেতে পারল না তাকে। ফল প্রকাশের মাত্র ২০ দিন আগে, গত ২১ জুলাই থ্যালাসেমিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছে এই অদম্য কিশোর।

স্বস্তিদ্বীপ স্থানীয় জোবাই মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র বিশ্বাসের একমাত্র সন্তান ছিল। ছোটবেলা থেকেই দুরারোগ্য থ্যালাসেমিয়ার সঙ্গে লড়াই করছিল সে। অমানসিক শারীরিক যন্ত্রণা সহ্য করেও পড়াশোনায় সে ছিল বরাবরের মতো উজ্জ্বল। শুধু বইয়ের পাতায় নয়, দাবার বোর্ডেও ছিল তার সমান পারদর্শিতা। বিদ্যালয়ের হয়ে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ের দাবা প্রতিযোগিতায় একাধিকবার শ্রেষ্ঠত্ব অর্জন করেছিল সে।

পারিবারিক সূত্রে জানা গেছে, পরীক্ষার ফল প্রকাশের আশায় দিন গুনছিল স্বস্তিদ্বীপ। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হলে তাকে খুলনার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করে সে। একমাত্র সন্তানের এমন সাফল্যের দিনে মা-বাবার হাহাকার থামছে না। এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

চরবানিয়ারী মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রঞ্জন কুমার বাড়ৈ বলেন, ‘স্বস্তিদ্বীপ ছিল আমাদের বিদ্যালয়ের গর্ব। সে পড়াশোনায় যেমন তুখোড় ছিল, খেলাধুলায়ও ছিল অনন্য। তার অকালমৃত্যু আমাদের সবার জন্য এক অপূরণীয় ক্ষতি। এমন দিনে ওর হাসিমুখটা খুব মনে পড়ছে।’

মা-বাবার একমাত্র স্বপ্ন ছিল ছেলেকে নিয়ে। সেই স্বপ্ন ‘গোল্ডেন জিপিএ-৫’ হয়ে ধরা দিলেও তা উদযাপন করার মানুষটি আজ আর নেই।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

গোল্ডেন জিপিএ-৫ এল, কিন্তু দেখে যেতে পারল না স্বস্তিদ্বীপ

প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত