সংবাদ

সোনার দোকানে ডাকাতি, গ্রেপ্তার ৫

প্রতিনিধি, বন্দর (নারায়ণগঞ্জ)
প্রতিনিধি, বন্দর (নারায়ণগঞ্জ)
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৫ পিএম

সোনার দোকানে ডাকাতি, গ্রেপ্তার ৫
ছবি : সংবাদ

নারায়ণগঞ্জের বন্দরে দিনদুপুরে সোনার দোকানে ডাকাতির ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে লুট হওয়া স্বর্ণালংকার ও নগদ টাকা। পৃথক অন্য একটি অভিযানে উদ্ধার করা হয়েছে ১৬টি দেশীয় অস্ত্র। জোড়া অভিযানে গ্রেপ্তার হয়েছেন মোট সাতজন।

রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার হাবিবুর রহমান।

পুলিশ জানায়, শনিবার রাত থেকে আজ রোববার সকাল পর্যন্ত নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন-আনোয়ার হোসেন (৩২), মিজান (২৬), অনিক (২২), সুমন বেপারী (৩৮) ও রাজু আহমেদ (২৪)। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, গত ২৫ সেপ্টেম্বর দুপুরে বন্দরের ঢাকেশ্বরী সোনাচড়া এলাকার একটি সোনার দোকানে সাত থেকে আটজনের একটি সশস্ত্র দল ঢোকে। তারা অস্ত্রের মুখে দোকানের কর্মীদের জিম্মি করে সোনা ও রুপার গহনা, নগদ টাকা এবং মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। ডাকাতির পুরো চিত্র দোকানের সিসিটিভি ক্যামেরায় ধারণ হয়। পরে ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের একাধিক দল যৌথ অভিযান পরিচালনা করে।

অন্যদিকে, অস্ত্র ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মতিউর রহমান জনি ওরফে ব্ল্যাক জনি (৩৯) ও তার সহযোগী রিফাত হাসানকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, শনিবার রাতে বন্দরের ঘাড়মোড়া এলাকায় অভিযান চালিয়ে একটি হাঁসের খামারের মাটি খুঁড়ে বস্তাবন্দী ১৬টি দেশীয় অস্ত্র জব্দ করা হয়। অভিযুক্ত জনির বিরুদ্ধে অস্ত্র, চাঁদাবাজি, ছিনতাই ও মাদকসহ একাধিক মামলা ঝুলছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

সোনার দোকানে ডাকাতি, গ্রেপ্তার ৫

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত