সংবাদ

বিচ্ছেদের পর সিআইডি সেজে স্ত্রীকে অপহরণে চেষ্টা, গ্রেপ্তার ৭

প্রতিনিধি, নোয়াখালী
প্রতিনিধি, নোয়াখালী
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ০৬:৩৭ পিএম

বিচ্ছেদের পর সিআইডি সেজে স্ত্রীকে অপহরণে চেষ্টা, গ্রেপ্তার ৭
ছবি : সংবাদ

নোয়াখালী জেলা শহরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কর্মকর্তা সেজে এক নারীকে অপহরণের চেষ্টার অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে সিআইডির আদলে তৈরি জ্যাকেট, ওয়াকিটকি ও একটি নোহা গাড়ি উদ্ধার করা হয়েছে।

বুধবার (১২ আগস্ট) দিবাগত রাত পৌনে ১২টার দিকে নোয়াখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বসুন্ধরা কলোনির ‘ব্রাইট হাউজ’ নামে একটি বাসায় এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম।

গ্রেপ্তারকৃতরা হলেন-লক্ষ্মীপুরের শুভ চৌধুরী ওরফে শহিদুল ইসলাম (৩২), রুবেল হোসেন (২৯), রাজশাহীর মো. জাহাঙ্গীর আলম (২৮), বগুড়ার আবুল কাশেম সোহেল (৩৮), চট্টগ্রামের মো. শাহাদাত হক খান চৌধুরী (২৯), ফেনীর মো. নাদির (২৯) এবং ঢাকার মো. শরীফ মিয়া (৫৫)। পুলিশের তথ্যমতে, তাঁদের মধ্যে কয়েকজন সাবেক সেনা ও নৌবাহিনীর সদস্য।

পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, বাসার বাসিন্দা মো. আতাউর রহমানের মেয়ে তাসনীমুল জান্নাত ওরফে মালিহার সঙ্গে গ্রেপ্তার শুভ চৌধুরীর বিয়ে হয়েছিল। গত ২১ জানুয়ারি তাদের বিবাহবিচ্ছেদ হয়। বুধবার রাতে জাহাঙ্গীর, আবুল কাশেম ও শাহাদাত সিআইডির জ্যাকেট পরে এবং হাতে ওয়াকিটকি নিয়ে সিআইডি কর্মকর্তা পরিচয়ে আতাউর রহমানের বাসায় ঢোকেন। পরে শুভ চৌধুরীসহ অন্যরা সেখানে প্রবেশ করে মালিহাকে জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টা করেন।

এ সময় পরিবারের সদস্যরা জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ ফোন করলে সুধারাম থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের হাতেনাতে গ্রেপ্তার করে। উদ্ধার করা হয় সিআইডির আদলে তৈরি ৪টি জ্যাকেট, ৩টি ওয়াকিটকি ও অপহরণ কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস।

সুধারাম থানার ওসি মো. নজরুল ইসলাম বলেন, ‘প্রাথমিক তদন্তে জানা গেছে, বৈবাহিক বিরোধের জেরে এই অপহরণের নাটক সাজানো হয়েছিল। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। আজ তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

বিচ্ছেদের পর সিআইডি সেজে স্ত্রীকে অপহরণে চেষ্টা, গ্রেপ্তার ৭

প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত