সংবাদ

শেখ হাসিনার উদ্দেশ্যে সোহেল তাজের বার্তা

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ০৯:২৮ পিএম

শেখ হাসিনার উদ্দেশ্যে সোহেল তাজের বার্তা

পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবিলম্বে দেশে ফিরে এসে আদালতের মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। শুক্রবার (১৪ আগস্ট) নিজের ফেসবুক পেজে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এই আহ্বান জানান।

ভিডিওটির ক্যাপশনে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লেখেন, "প্রিয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দয়া করে ফিরে আসুন। বাংলাদেশের জনগণ আপনার জন্য অপেক্ষা করছে।"

ভিডিও বার্তাটি দেওয়ার সময় সোহেল তাজ রাজধানীর সাবেক গণভবন, বর্তমানে ‘জুলাই ৩৬ জাদুঘর’-এর সামনে গাড়িতে অবস্থান করছিলেন। গণভবনের সামনের ব্যস্ত সড়কের চিত্র তুলে ধরে তিনি বলেন, "আজকে ১৪ আগস্ট ২০২৬, শুক্রবার। আমি প্রাক্তন গণভবন, বর্তমানে যেটা জুলাই ৩৬ জাদুঘর করা হয়েছে, এর সামনে দিয়ে যাচ্ছি। এখানে দেখা যাচ্ছে প্রচুর মানুষ। বাংলাদেশের দূর-দূরান্ত থেকে এখানে এসেছেন জাদুঘরটা প্রদর্শন করতে।"

গণঅভ্যুত্থানের স্মৃতিস্মারক হিসেবে গড়ে ওঠা জাদুঘরে মানুষের আগমন নিয়ে তিনি বলেন, "বাংলাদেশের সব মানুষ প্রত্যক্ষদর্শী বা স্বচক্ষে যে গণহত্যা দেখেছিল, এই গণভবন থেকে সেটা পরিচালনা করা হয়েছিল। গণঅভ্যুত্থানে হাজার হাজার মানুষ যারা আহত হয়েছেন বা যারা নিহত হয়েছেন, তাদের আত্মীয়স্বজন বা সাধারণ মানুষ বাংলাদেশের দূর-দূরান্ত থেকে এই জুলাই জাদুঘর দেখতে এসেছেন। স্বচক্ষে দেখতে এসেছেন শেখ হাসিনার সরাসরি নির্দেশে এখান থেকে কীভাবে পরিচালনা করা হয়েছিল, এখান থেকে কীভাবে নির্দেশনা এসেছিল নির্বিচারে গুলিবর্ষণ করতে।"

এ সময় তিনি আরও উল্লেখ করেন, "আজকে আমরা দেখতে পাচ্ছি, শুক্রবারে প্রচণ্ড ভিড় এবং এখানে প্রতিদিন ভিড় থাকে।"

সম্প্রতি শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে চলমান রাজনৈতিক আলোচনার বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে সোহেল তাজ বলেন, "এখন প্রশ্ন হচ্ছে, আমরা শুনতে পাচ্ছি যে পলাতক প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাকি দলবল নিয়ে বাংলাদেশে ফেরত আসবে। আমি মনে করি এই জনগণ আপনার জন্য অপেক্ষা করছে। আপনি আসেন, বিচারের সম্মুখীন হন। আপনার সাজা যেটা হয়েছে, সেটার সম্মুখীন হন। জনগণ আপনার জন্য অপেক্ষা করছে।"

ভিডিওতে মিরপুর রোডের মতো জনবহুল সড়কের দীর্ঘ সারির দৃশ্য দেখিয়ে তিনি বলেন, "এখানে দেখা যাচ্ছে হাজার হাজার মানুষ লাইন দিয়ে অপেক্ষা করছে, ভিড় করছে। মিরপুর রোডের মতো ব্যস্ত একটা রাস্তা, লাইন করে সবাই দেখার জন্য আসছে।"

সবশেষে সাবেক প্রধানমন্ত্রীর উদ্দেশে আকুল আহ্বান জানিয়ে সোহেল তাজ বলেন, "বাংলাদেশের মানুষ আপনার জন্য অপেক্ষা করছে, আসেন।"

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

শেখ হাসিনার উদ্দেশ্যে সোহেল তাজের বার্তা

প্রকাশের তারিখ : ১৪ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত