রাজধানীর মিরপুরে একটি স্বাস্থ্যসেবা কেন্দ্র গুঁড়িয়ে দেওয়া এবং ইসিবি চত্বর এলাকায় কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনায় নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছে জামায়াত।
দলটির মতে, এসব ঘটনা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিরই প্রমাণ দেয়।
রবিবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এসব কথা বলেন। এর আগে সেখানে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশ প্যাকেজিং অ্যান্ড অ্যাক্সেসরিজ ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিপিএমইএ) নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়।
মিরপুর-১ নম্বরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার নামের একটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান রাতের আঁধারে ভেঙে ফেলার প্রসঙ্গ টেনে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘স্বাস্থ্য ও পুষ্টির মতো জনসেবামূলক প্রতিষ্ঠানের ওপর স্থানীয়ভাবে আক্রোশমূলক আচরণ করা হয়েছে। গণমাধ্যমের সংবাদ অনুযায়ী, শাসক দলের লোকজনই এসব ঘটনার সঙ্গে জড়িত। আমরা এর তীব্র নিন্দা জানাই।’
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ‘বর্তমান সরকারের মাত্র ছয় মাস পূর্ণ হলো। এখনই যদি পরিস্থিতি এভাবে ভেঙে পড়ে, তবে শিল্প, ব্যবসা ও বাণিজ্যসহ কোনো খাতই নিরাপদ থাকবে না। ২৪-এর গণ-অভ্যুত্থানের পর আমরা যে স্বস্তির ও মানবিক বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম, সেই স্বপ্নগুলো আজ হারাতে বসেছে। এ ব্যাপারে সরকারের দ্রুত ও কঠোর পদক্ষেপ নেওয়া উচিত।’
যারা স্থানীয়ভাবে ‘মব ও মাসলম্যান’ তৈরি করে দেশে পুনরায় অস্থিতিশীলতা ফিরিয়ে আনার চেষ্টা করছে, জনগণ তাদের কোনোভাবেই প্রশ্রয় দেবে না বলে হুঁশিয়ারি দেন জামায়াত সেক্রেটারি। তিনি বলেন, ‘জনগণ এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে। আমরা তাদের এসব কর্মকাণ্ড থেকে বিরত হতে বলছি।’
অন্য এক প্রশ্নের জবাবে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও লুটপাটের নিন্দা জানিয়ে তিনি বলেন, ‘সারাদেশে এখন অপমানজনক ও সহিংস আচরণ করা হচ্ছে। বিশেষ করে জুলাই বিপ্লবের যোদ্ধাদের ওপরও আক্রমণ হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক।’
ব্রিফিংয়ে বিপিএমইএ-এর সভাপতি মো. শাহরিয়ার ব্যবসায়িক পরিবেশ বজায় রাখার দাবি জানিয়ে বলেন, ‘আমরা বর্তমান সরকারকে সময় দিতে চাই এবং সহযোগিতা করছি। কিন্তু ছিনতাই, চাঁদাবাজি ও অস্থিতিশীলতা ব্যবসার জন্য বড় হুমকি। আমরা রাজনীতি নয়, দেশের অর্থনীতি ও কর্মসংস্থান নিয়ে থাকতে চাই।’ তিনি আরও জানান, বিরোধীদলীয় নেতা তাদের সমস্যাগুলো শুনেছেন এবং সেগুলো জাতীয় সংসদে উত্থাপনের আশ্বাস দিয়েছেন।
এ সময় জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য রফিকুল ইসলাম খান, এ টি এম মা’ছুম, ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল, উত্তরের সেক্রেটারি রেজাউল করিমসহ সংগঠনের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন