সংবাদ

এক দিনের ছুটিতেই মিলবে চার দিনের ছুটি

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ০৯:৩৪ এএম

এক দিনের ছুটিতেই মিলবে চার দিনের ছুটি

আগস্টের শেষ সপ্তাহে সরকারি ছুটির সঙ্গে এক দিনের নৈমিত্তিক ছুটি মিলিয়ে টানা ৪ দিন ছুটি কাটানোর সুযোগ তৈরি হয়েছে সরকারি চাকরিজীবীদের জন্য।

সরকারি ছুটির তালিকা অনুযায়ী, আগামী ২৬ আগস্ট বুধবার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সাধারণ ছুটি। এর পরদিন ২৭ আগস্ট বৃহস্পতিবার এক দিনের ছুটি নিতে পারলে পরবর্তী ২ দিনের সাপ্তাহিক ছুটি (শুক্র ও শনিবার) মিলিয়ে টানা ৪ দিন ছুটি উপভোগ করা যাবে।

তবে বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীদের ছুটির বিষয়টি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিজস্ব নীতিমালার ওপর নির্ভর করবে। একইভাবে ২৭ আগস্টের নৈমিত্তিক বা ঐচ্ছিক ছুটির জন্য কর্মস্থলের যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনের প্রয়োজন হবে।

জরুরি সেবার আওতাভুক্ত প্রতিষ্ঠান ও কর্মীদের ক্ষেত্রে অবশ্য এই ছুটির সুবিধা প্রযোজ্য হবে না। হাসপাতাল, ফায়ার সার্ভিস, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ জরুরি সেবার সঙ্গে যুক্ত ব্যক্তিদের নির্ধারিত কর্মসূচি অনুযায়ী দায়িত্ব পালন করতে হবে।

এর আগে গত ৫ আগস্ট 'জুলাই গণ-অভ্যুত্থান দিবস' উপলক্ষে এক দিনের সাধারণ ছুটি ছিল। ওই সময়েও সাপ্তাহিক ছুটির আগে-পিছে নৈমিত্তিক ছুটি মিলিয়ে সরকারি চাকরিজীবীদের লম্বা ছুটি কাটানোর সুযোগ তৈরি হয়েছিল।

\ 

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

এক দিনের ছুটিতেই মিলবে চার দিনের ছুটি

প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬

featured Image

আগস্টের শেষ সপ্তাহে সরকারি ছুটির সঙ্গে এক দিনের নৈমিত্তিক ছুটি মিলিয়ে টানা ৪ দিন ছুটি কাটানোর সুযোগ তৈরি হয়েছে সরকারি চাকরিজীবীদের জন্য।

সরকারি ছুটির তালিকা অনুযায়ী, আগামী ২৬ আগস্ট বুধবার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সাধারণ ছুটি। এর পরদিন ২৭ আগস্ট বৃহস্পতিবার এক দিনের ছুটি নিতে পারলে পরবর্তী ২ দিনের সাপ্তাহিক ছুটি (শুক্র ও শনিবার) মিলিয়ে টানা ৪ দিন ছুটি উপভোগ করা যাবে।

তবে বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীদের ছুটির বিষয়টি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিজস্ব নীতিমালার ওপর নির্ভর করবে। একইভাবে ২৭ আগস্টের নৈমিত্তিক বা ঐচ্ছিক ছুটির জন্য কর্মস্থলের যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনের প্রয়োজন হবে।

জরুরি সেবার আওতাভুক্ত প্রতিষ্ঠান ও কর্মীদের ক্ষেত্রে অবশ্য এই ছুটির সুবিধা প্রযোজ্য হবে না। হাসপাতাল, ফায়ার সার্ভিস, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ জরুরি সেবার সঙ্গে যুক্ত ব্যক্তিদের নির্ধারিত কর্মসূচি অনুযায়ী দায়িত্ব পালন করতে হবে।

এর আগে গত ৫ আগস্ট 'জুলাই গণ-অভ্যুত্থান দিবস' উপলক্ষে এক দিনের সাধারণ ছুটি ছিল। ওই সময়েও সাপ্তাহিক ছুটির আগে-পিছে নৈমিত্তিক ছুটি মিলিয়ে সরকারি চাকরিজীবীদের লম্বা ছুটি কাটানোর সুযোগ তৈরি হয়েছিল।

\ 

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত