সংবাদ

মহেশপুরে বিএসএফের পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি

 প্রতিনিধি, মহেশপুর (ঝিনাইদহ)
প্রতিনিধি, মহেশপুর (ঝিনাইদহ)
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ০৮:২৪ পিএম

মহেশপুরে বিএসএফের পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি
ছবি : ভিডিও থেকে সংগৃহীত

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে চারজন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে বাংলাদেশে পুশইনের (অনুপ্রবেশ) চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলার কুসুমপুর বিওপির আওতাধীন চাপাতলা মাজার এলাকায় এ ঘটনা ঘটে।

বিজিবি সূত্রে জানা যায়, শনিবার দুপুর ১টা ১০ মিনিটের দিকে মহেশপুর উপজেলার সীমান্ত পিলার ৬১/১২-আর বরাবর গেট দিয়ে ওই ব্যক্তিদের বাংলাদেশে পাঠানোর চেষ্টা করা হয়। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ১৯৪ ব্যাটালিয়নের মাহেন্দ্রা ক্যাম্প থেকে দুই পুরুষ, এক নারী ও এক শিশুকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করলে বিজিবির কুসুমপুর বিওপির টহল দল তাতে বাধা দেয়।

বিজিবির বাধার মুখে অনুপ্রবেশে ব্যর্থ হয়ে ওই চারজন সীমান্তরেখা থেকে প্রায় ১৫০ গজ ভারতের অভ্যন্তরে একটি ঘন কলাবাগানে অবস্থান নেয়। বিষয়টি তাৎক্ষণিকভাবে বিএসএফকে অবহিত করা হয়েছে বলে বিজিবি জানিয়েছে।

বিজিবির সহকারী পরিচালক মুন্সী এমদাদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সীমান্ত সুরক্ষা, অবৈধ অনুপ্রবেশ ও পুশইন প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১৫ আগস্ট ২০২৬

মহেশপুরে বিএসএফের পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি

প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬

featured Image

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে চারজন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে বাংলাদেশে পুশইনের (অনুপ্রবেশ) চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলার কুসুমপুর বিওপির আওতাধীন চাপাতলা মাজার এলাকায় এ ঘটনা ঘটে।

বিজিবি সূত্রে জানা যায়, শনিবার দুপুর ১টা ১০ মিনিটের দিকে মহেশপুর উপজেলার সীমান্ত পিলার ৬১/১২-আর বরাবর গেট দিয়ে ওই ব্যক্তিদের বাংলাদেশে পাঠানোর চেষ্টা করা হয়। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ১৯৪ ব্যাটালিয়নের মাহেন্দ্রা ক্যাম্প থেকে দুই পুরুষ, এক নারী ও এক শিশুকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করলে বিজিবির কুসুমপুর বিওপির টহল দল তাতে বাধা দেয়।

বিজিবির বাধার মুখে অনুপ্রবেশে ব্যর্থ হয়ে ওই চারজন সীমান্তরেখা থেকে প্রায় ১৫০ গজ ভারতের অভ্যন্তরে একটি ঘন কলাবাগানে অবস্থান নেয়। বিষয়টি তাৎক্ষণিকভাবে বিএসএফকে অবহিত করা হয়েছে বলে বিজিবি জানিয়েছে।

বিজিবির সহকারী পরিচালক মুন্সী এমদাদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সীমান্ত সুরক্ষা, অবৈধ অনুপ্রবেশ ও পুশইন প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত