ফ্যামিলি কার্ড কর্মসূচির পাইলট প্রকল্পের সফল বাস্তবায়নের পর এবার এর আনুষ্ঠানিক উদ্বোধন করতে আগামীকাল রোববার (১৬ আগস্ট) সড়কপথে কিশোরগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি গাজীপুর হয়ে সড়কপথে কিশোরগঞ্জে পৌঁছাবেন। প্রধানমন্ত্রীর এই আগমনকে কেন্দ্র করে কিশোরগঞ্জ ও গাজীপুরজুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ, নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
শনিবার (১৫ আগস্ট) সকালে গাজীপুর এলাকা ঘুরে দেখা যায়, প্রধানমন্ত্রীর যাতায়াত নির্বিঘ্ন ও দৃষ্টিনন্দন করতে সড়ক সংস্কার এবং সৌন্দর্যবর্ধনের কাজ দ্রুতগতিতে এগিয়ে নিচ্ছে গাজীপুর সিটি করপোরেশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সকাল ১০টার দিকে ঢাকা-কিশোরগঞ্জ সড়কের গাজীপুর অংশে পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের তৎপরতা চোখে পড়ে। এর আগেই সড়কগুলোর সার্বিক প্রস্তুতি ও কাজ পরিদর্শন করেছেন গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার।
এদিকে, প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে কিশোরগঞ্জে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে পুরো জেলা। র্যাব, পুলিশ, সেনাবাহিনীর পাশাপাশি তৎপর রয়েছে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে দফায় দফায় নিরাপত্তা মহড়া ও নজরদারি বাড়ানো হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মাঝে বিপুল উদ্দীপনা দেখা গেছে। সাধারণ মানুষের পাশাপাশি রাজনৈতিক অঙ্গনেও বইছে সাজ-সাজ রব। সব মিলিয়ে প্রধানমন্ত্রীর সফর ও ফ্যামিলি কার্ডের আনুষ্ঠানিক উদ্বোধন ঘিরে কিশোরগঞ্জে এখন এক উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
কিশোরগঞ্জে প্রধানমন্ত্রীর কর্মসূচির মধ্যে আরও রয়েছে পাকুন্দিয়ায় পুরাতন ব্রহ্মপুত্র নদের চেয়ারম্যান বাড়ি ঘাটে মাছের পোনা অবমুক্তকরণ।

শনিবার, ১৫ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন