সংবাদ

ট্রাকচাপায় প্রাণ গেল ডেলিভারিম্যানের

প্রতিনিধি, সাতক্ষীরা
প্রতিনিধি, সাতক্ষীরা
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ০৮:২৭ পিএম

ট্রাকচাপায় প্রাণ গেল ডেলিভারিম্যানের
ছবি : সংগৃহীত

সাতক্ষীরার কালিগঞ্জে দ্রুতগতির ট্রাকের ধাক্কায় ভ্যান থেকে ছিটকে পড়ে এক ডেলিভারিম্যান নিহত হয়েছেন। আজ শনিবার (১৫ আগস্ট) দুপুরে সাতক্ষীরা-ভেটখালী আঞ্চলিক মহাসড়কের কালিগঞ্জ ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম আবু রায়হান (৩০)। তিনি শ্যামনগর উপজেলার কাটখালী গ্রামের বাসিন্দা এবং হ্যামকো কোম্পানির ডেলিভারিম্যান হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে আবু রায়হান হ্যামকো কোম্পানির মালামাল নিয়ে ভ্যানে করে যাচ্ছিলেন। কালিগঞ্জ ফিলিং স্টেশন এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি দ্রুতগতির ট্রাক ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়ক ছিটকে পড়েন এবং ওই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে ওঠেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশ দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করলেও চালক পালিয়ে গেছেন।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। পলাতক চালককে আটকের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১৫ আগস্ট ২০২৬

ট্রাকচাপায় প্রাণ গেল ডেলিভারিম্যানের

প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬

featured Image

সাতক্ষীরার কালিগঞ্জে দ্রুতগতির ট্রাকের ধাক্কায় ভ্যান থেকে ছিটকে পড়ে এক ডেলিভারিম্যান নিহত হয়েছেন। আজ শনিবার (১৫ আগস্ট) দুপুরে সাতক্ষীরা-ভেটখালী আঞ্চলিক মহাসড়কের কালিগঞ্জ ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম আবু রায়হান (৩০)। তিনি শ্যামনগর উপজেলার কাটখালী গ্রামের বাসিন্দা এবং হ্যামকো কোম্পানির ডেলিভারিম্যান হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে আবু রায়হান হ্যামকো কোম্পানির মালামাল নিয়ে ভ্যানে করে যাচ্ছিলেন। কালিগঞ্জ ফিলিং স্টেশন এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি দ্রুতগতির ট্রাক ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়ক ছিটকে পড়েন এবং ওই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে ওঠেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশ দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করলেও চালক পালিয়ে গেছেন।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। পলাতক চালককে আটকের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত