সংবাদ

বান্দরবানে অবৈধ কাঠের বড় চালান জব্দ

প্রতিনিধি, বান্দরবান
প্রতিনিধি, বান্দরবান
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ০৯:৪১ পিএম

বান্দরবানে অবৈধ কাঠের বড় চালান জব্দ
ছবি : সংবাদ

বান্দরবানে নদীপথে কাঠের বৈধ চালানের আড়ালে অবৈধ সেগুন কাঠ পাচারের সময় একটি বড় চালান জব্দ করেছে সেনাবাহিনী। গত ১০ আগস্ট জেলা শহরের উজানী পাড়া এলাকার নদী ঘাট থেকে আনুমানিক ৪০ ঘনফুট কাঠ জব্দ করা হয়। শনিবার (১৫ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সেনাবাহিনী এই তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বনজ সম্পদ সংরক্ষণ ও অবৈধ কাঠ পাচার প্রতিরোধে নিয়মিত নজরদারির অংশ হিসেবে ওইদিন উজানী পাড়া ঘাটে অভিযান চালানো হয়। আব্দুল্লাহ আল আরমান নামে এক কাঠ ব্যবসায়ীর নদীপথে আনা কাঠের চালানটি সন্দেহজনক মনে হলে সেটি আটক করা হয়। পরে বন বিভাগের মাধ্যমে যাচাই-বাছাই করে দেখা যায়, বৈধ কাগজের আড়ালে ৪০ ঘনফুট কাঠ অবৈধভাবে পরিবহন করা হচ্ছিল। জব্দকৃত এসব সেগুন কাঠের বাজারমূল্য প্রায় ১ লাখ ২০ হাজার টাকা।

ব্যবসায়ী কাউছার এ বিষয়ে বলেন, ‘বাগান থেকে পারমিটের মাধ্যমেই গাছগুলো নদীপথে আনা হয়েছিল। তবে পারমিটকৃত হিসাবের বাইরে কিছু বাড়তি গাছ থাকায় এবং সেগুলোতে ‘হ্যামার’ (বন বিভাগের সিল) না থাকায় সেনাবাহিনী সেগুলো জব্দ করেছে।’

বান্দরবান সদর জোনের পক্ষ থেকে জানানো হয়েছে, জব্দকৃত কাঠগুলো পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। জেলার প্রাকৃতিক বনজ সম্পদ রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সেনাবাহিনীর এ ধরনের নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১৫ আগস্ট ২০২৬

বান্দরবানে অবৈধ কাঠের বড় চালান জব্দ

প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬

featured Image

বান্দরবানে নদীপথে কাঠের বৈধ চালানের আড়ালে অবৈধ সেগুন কাঠ পাচারের সময় একটি বড় চালান জব্দ করেছে সেনাবাহিনী। গত ১০ আগস্ট জেলা শহরের উজানী পাড়া এলাকার নদী ঘাট থেকে আনুমানিক ৪০ ঘনফুট কাঠ জব্দ করা হয়। শনিবার (১৫ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সেনাবাহিনী এই তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বনজ সম্পদ সংরক্ষণ ও অবৈধ কাঠ পাচার প্রতিরোধে নিয়মিত নজরদারির অংশ হিসেবে ওইদিন উজানী পাড়া ঘাটে অভিযান চালানো হয়। আব্দুল্লাহ আল আরমান নামে এক কাঠ ব্যবসায়ীর নদীপথে আনা কাঠের চালানটি সন্দেহজনক মনে হলে সেটি আটক করা হয়। পরে বন বিভাগের মাধ্যমে যাচাই-বাছাই করে দেখা যায়, বৈধ কাগজের আড়ালে ৪০ ঘনফুট কাঠ অবৈধভাবে পরিবহন করা হচ্ছিল। জব্দকৃত এসব সেগুন কাঠের বাজারমূল্য প্রায় ১ লাখ ২০ হাজার টাকা।

ব্যবসায়ী কাউছার এ বিষয়ে বলেন, ‘বাগান থেকে পারমিটের মাধ্যমেই গাছগুলো নদীপথে আনা হয়েছিল। তবে পারমিটকৃত হিসাবের বাইরে কিছু বাড়তি গাছ থাকায় এবং সেগুলোতে ‘হ্যামার’ (বন বিভাগের সিল) না থাকায় সেনাবাহিনী সেগুলো জব্দ করেছে।’

বান্দরবান সদর জোনের পক্ষ থেকে জানানো হয়েছে, জব্দকৃত কাঠগুলো পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। জেলার প্রাকৃতিক বনজ সম্পদ রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সেনাবাহিনীর এ ধরনের নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত