সংবাদ

কাপ্তাই পলিটেকনিকে সংঘর্ষে রক্তাক্ত ৯

প্রতিনিধি, চট্টগ্রাম
প্রতিনিধি, চট্টগ্রাম
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ০৯:৪৩ পিএম

কাপ্তাই পলিটেকনিকে সংঘর্ষে রক্তাক্ত ৯
ছবি : সংগৃহীত

রাঙামাটির কাপ্তাইয়ে বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটে আঞ্চলিক সংগঠনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৯ জন আহত হয়েছেন। শুক্রবার (১৪ আগস্ট) রাত ১১টার দিকে ইনস্টিটিউট চত্বরে এই ঘটনা ঘটে। বর্তমানে ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ১৩ আগস্ট ‘কক্সবাজার ফোরাম’ নামের একটি আঞ্চলিক সংগঠন প্রীতি কর্মসূচির আয়োজন করে। ওই কর্মসূচি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি বিতর্কিত পোস্ট দেন অটোমোবাইল বিভাগের ছাত্র মো. জাহিদ। এ নিয়ে কক্সবাজারের শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে শিক্ষকদের কাছে অভিযোগ জানান। শিক্ষক জাহিদকে জিজ্ঞাসাবাদ করলে উত্তেজনা আরও বাড়ে। এর জেরে ১৪ আগস্ট রাতে চট্টগ্রামের শিক্ষার্থীদের সংগঠন ‘ওটিজি/সিটিজি ফোরাম’ ও ‘কক্সবাজার ফোরামের’ মধ্যে সংঘর্ষ বাধে।

সংঘর্ষে আহত ৯ জনের মধ্যে তারেক, মুনতাকিম, মেহেরাব, আদিত্য, জাহিদ ও হাসান এক পক্ষের এবং তৌসিফ, আবিদ ও ইমরান অন্য পক্ষের শিক্ষার্থী। আহতদের মধ্যে দুজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

কাপ্তাই সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের চিফ ইনস্ট্রাক্টর মো. রহমত উল্লাহ জানান, অনাকাঙ্ক্ষিত এই ঘটনার কারণ খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বর্তমানে ক্যাম্পাসের পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অতিরিক্ত পুলিশ সুপার (কাপ্তাই সার্কেল) জাহিদুল ইসলাম পিপিএম ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং আইন-শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১৫ আগস্ট ২০২৬

কাপ্তাই পলিটেকনিকে সংঘর্ষে রক্তাক্ত ৯

প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত