সংবাদ

২ লাখ ইয়াবা ফেলে জঙ্গলে উধাও পাচারকারীরা

নিজস্ব বার্তা পরিবেশক, কক্সবাজার
নিজস্ব বার্তা পরিবেশক, কক্সবাজার
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ০৯:৩৯ পিএম

২ লাখ ইয়াবা ফেলে জঙ্গলে উধাও পাচারকারীরা
ছবি : সংবাদ

কক্সবাজারের নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন ২ লাখ ১০০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১৫ আগস্ট) ভোরে রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের দোছড়ি-তোন্দুলেরমুখ এলাকায় অভিযান চালিয়ে এই মাদকের চালানটি জব্দ করা হয়।

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ৪৮/৪ এস থেকে বাংলাদেশের প্রায় আট কিলোমিটার অভ্যন্তরে অবস্থান নেয়। ভোররাতে কয়েকজন সন্দেহভাজন চোরাকারবারিকে বস্তা হাতে আসতে দেখে বিজিবি ধাওয়া করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা একটি বস্তা ফেলে গহিন জঙ্গলের ভেতরে পালিয়ে যায়। পরে ওই বস্তা তল্লাশি করে ২০টি প্যাকেটে থাকা ২ লাখ ১০০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়।

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এই কঠোর নজরদারি ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’ উদ্ধারকৃত ইয়াবাগুলো বর্তমানে বিজিবি হেফাজতে রয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১৫ আগস্ট ২০২৬

২ লাখ ইয়াবা ফেলে জঙ্গলে উধাও পাচারকারীরা

প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬

featured Image

কক্সবাজারের নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন ২ লাখ ১০০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১৫ আগস্ট) ভোরে রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের দোছড়ি-তোন্দুলেরমুখ এলাকায় অভিযান চালিয়ে এই মাদকের চালানটি জব্দ করা হয়।

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ৪৮/৪ এস থেকে বাংলাদেশের প্রায় আট কিলোমিটার অভ্যন্তরে অবস্থান নেয়। ভোররাতে কয়েকজন সন্দেহভাজন চোরাকারবারিকে বস্তা হাতে আসতে দেখে বিজিবি ধাওয়া করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা একটি বস্তা ফেলে গহিন জঙ্গলের ভেতরে পালিয়ে যায়। পরে ওই বস্তা তল্লাশি করে ২০টি প্যাকেটে থাকা ২ লাখ ১০০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়।

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এই কঠোর নজরদারি ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’ উদ্ধারকৃত ইয়াবাগুলো বর্তমানে বিজিবি হেফাজতে রয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত