সংবাদ

মহেশপুর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, সেবার মান বাড়ানোর আশ্বাস

প্রতিনিধি, মহেশপুর (ঝিনাইদহ)
প্রতিনিধি, মহেশপুর (ঝিনাইদহ)
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ০২:২২ পিএম

মহেশপুর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, সেবার মান বাড়ানোর আশ্বাস
ছবি : সংবাদ

ঝিনাইদহের মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। শনিবার (১৫ আগস্ট) ১৬ আগস্ট পরিদর্শনকালে তিনি হাসপাতালের চিকিৎসাসেবা, রোগীদের সুযোগ-সুবিধা, চিকিৎসক ও নার্সদের উপস্থিতিসহ সার্বিক ব্যবস্থাপনা সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের বহির্বিভাগ (আউটডোর), রোগীদের টিকা কার্যক্রম, রান্নাঘর, খাবারের মান, শৌচাগার, স্টোররুম এবং হাসপাতালের পরিচ্ছন্নতা ঘুরে দেখেন। একই সঙ্গে চিকিৎসক, নার্স ও অন্য কর্মীদের কর্মস্থলে উপস্থিতি ও দায়িত্ব পালনের বিষয়ে খোঁজখবর নেন। হাসপাতালের সার্বিক কার্যক্রমে তিনি সন্তোষ প্রকাশ করেন।

এ সময় মহেশপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হেলেনা আক্তার নিপা হাসপাতালের বিভিন্ন সমস্যা ও চাহিদার কথা মন্ত্রীর কাছে তুলে ধরেন। বিশেষ করে আউটসোর্সিংয়ের মাধ্যমে ১০ জন জনবল নিয়োগ, আয়া ও পরিচ্ছন্নতাকর্মী সংকট নিরসন, অপারেশন থিয়েটার নিয়মিত চালু রাখা এবং গাইনি, সার্জারি ও অ্যানেসথেসিয়া বিশেষজ্ঞসহ প্রয়োজনীয় জনবল নিয়োগের দাবি জানানো হয়।

স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল হাসপাতালের এসব সমস্যা গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন। তিনি বলেন, মহেশপুরবাসীর চিকিৎসাসেবার মান উন্নয়নে প্রয়োজনীয় সব ব্যবস্থা দ্রুত গ্রহণ করা হবে।

পরিদর্শনকালে মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাজ্জাদ হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দবির উদ্দিন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়াসহ হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। হাসপাতাল পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী ঝিনাইদহ-৩ আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত শহিদুল ইসলাম মাস্টারের কবর জিয়ারত করেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ১৬ আগস্ট ২০২৬

মহেশপুর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, সেবার মান বাড়ানোর আশ্বাস

প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

featured Image

ঝিনাইদহের মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। শনিবার (১৫ আগস্ট) ১৬ আগস্ট পরিদর্শনকালে তিনি হাসপাতালের চিকিৎসাসেবা, রোগীদের সুযোগ-সুবিধা, চিকিৎসক ও নার্সদের উপস্থিতিসহ সার্বিক ব্যবস্থাপনা সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের বহির্বিভাগ (আউটডোর), রোগীদের টিকা কার্যক্রম, রান্নাঘর, খাবারের মান, শৌচাগার, স্টোররুম এবং হাসপাতালের পরিচ্ছন্নতা ঘুরে দেখেন। একই সঙ্গে চিকিৎসক, নার্স ও অন্য কর্মীদের কর্মস্থলে উপস্থিতি ও দায়িত্ব পালনের বিষয়ে খোঁজখবর নেন। হাসপাতালের সার্বিক কার্যক্রমে তিনি সন্তোষ প্রকাশ করেন।

এ সময় মহেশপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হেলেনা আক্তার নিপা হাসপাতালের বিভিন্ন সমস্যা ও চাহিদার কথা মন্ত্রীর কাছে তুলে ধরেন। বিশেষ করে আউটসোর্সিংয়ের মাধ্যমে ১০ জন জনবল নিয়োগ, আয়া ও পরিচ্ছন্নতাকর্মী সংকট নিরসন, অপারেশন থিয়েটার নিয়মিত চালু রাখা এবং গাইনি, সার্জারি ও অ্যানেসথেসিয়া বিশেষজ্ঞসহ প্রয়োজনীয় জনবল নিয়োগের দাবি জানানো হয়।

স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল হাসপাতালের এসব সমস্যা গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন। তিনি বলেন, মহেশপুরবাসীর চিকিৎসাসেবার মান উন্নয়নে প্রয়োজনীয় সব ব্যবস্থা দ্রুত গ্রহণ করা হবে।

পরিদর্শনকালে মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাজ্জাদ হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দবির উদ্দিন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়াসহ হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। হাসপাতাল পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী ঝিনাইদহ-৩ আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত শহিদুল ইসলাম মাস্টারের কবর জিয়ারত করেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত