সংবাদ

বিস্ফোরক মামলায় আইনজীবী গ্রেপ্তার

প্রতিনিধি, জামালপুর
প্রতিনিধি, জামালপুর
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৫ পিএম

বিস্ফোরক মামলায় আইনজীবী গ্রেপ্তার
ছবি : সংবাদ

জামালপুরের দেওয়ানগঞ্জে বিস্ফোরক মামলায় জেলা আদালতের আইনজীবী ও আওয়ামী লীগ নেতা আব্দুর রশীদকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে দেওয়ানগঞ্জ পৌর শহরের তেঁতুলতলা মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আব্দুর রশীদ কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের দেওয়ানগঞ্জ পৌর শাখার আইনবিষয়ক সম্পাদক। তিনি দেওয়ানগঞ্জ পৌর শহরের কাচারিপাড়া এলাকার মৃত ইয়ার উদ্দিন সরকারের ছেলে।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আইনজীবী আব্দুর রশীদের বিরুদ্ধে থানায় আগে থেকেই একটি বিস্ফোরক মামলা ছিল। সেই মামলার আসামি হিসেবেই সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।’

পুলিশ জানায়, দুপুরের দিকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতের মাধ্যমে জামালপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

বিস্ফোরক মামলায় আইনজীবী গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

জামালপুরের দেওয়ানগঞ্জে বিস্ফোরক মামলায় জেলা আদালতের আইনজীবী ও আওয়ামী লীগ নেতা আব্দুর রশীদকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে দেওয়ানগঞ্জ পৌর শহরের তেঁতুলতলা মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আব্দুর রশীদ কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের দেওয়ানগঞ্জ পৌর শাখার আইনবিষয়ক সম্পাদক। তিনি দেওয়ানগঞ্জ পৌর শহরের কাচারিপাড়া এলাকার মৃত ইয়ার উদ্দিন সরকারের ছেলে।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আইনজীবী আব্দুর রশীদের বিরুদ্ধে থানায় আগে থেকেই একটি বিস্ফোরক মামলা ছিল। সেই মামলার আসামি হিসেবেই সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।’

পুলিশ জানায়, দুপুরের দিকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতের মাধ্যমে জামালপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত