সংবাদ

মাদকসেবীদের সংখ্যা শূন্যের কোঠায় নামিয়ে আনতে হবে : মীর হেলাল

প্রতিনিধি, চট্টগ্রাম
প্রতিনিধি, চট্টগ্রাম
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ পিএম

মাদকসেবীদের সংখ্যা শূন্যের কোঠায় নামিয়ে আনতে হবে : মীর হেলাল
ছবি : সংবাদ

সামাজিক অপরাধ ও পারিবারিক সহিংসতার মূল উৎস মাদক উল্লেখ করে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ‘মাদকসেবীদের সংখ্যা শূন্যের কোঠায় নামিয়ে আনতে হবে। সামাজিক বিচ্ছিন্নতা ও অসৎ সঙ্গ তরুণদের জীবনকে অন্ধকার জগতে ঠেলে দেয়। আইনশৃঙ্খলা বাহিনী মাদক চোরাচালান ও বেচাকেনায় জড়িতদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করবে।’

বুধবার (৩০ সেপ্টেম্বর) চট্টগ্রাম হাটহাজারী সরকারি কলেজ ক্যাম্পাসে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান এবং উপজেলা প্রশাসনের একাধিক উন্নয়নমূলক কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

শিক্ষার্থীদের শুধু সনদসর্বস্ব শিক্ষার গণ্ডিতে সীমাবদ্ধ না রেখে বৈশ্বিক চাহিদা অনুযায়ী বাস্তবমুখী, কর্মমুখী ও কারিগরি শিক্ষায় পারদর্শী হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, "বিগত বছরের অবক্ষয় কাটিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে একটি আধুনিক, টেকসই ও গুণগত শিক্ষাব্যবস্থা গড়ে তোলার কাজ চলমান রয়েছে।" কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ আরিফুর রহমানের সভাপতিত্বে নবীনবরণ অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পরে প্রতিমন্ত্রী মীর হেলাল হাটহাজারী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন। তিনি সেখানে মাদক ও সন্ত্রাস দমনে কঠোর নির্দেশ দেওয়ার পাশাপাশি জাতীয় সমাজকল্যাণ পরিষদের পক্ষ থেকে নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংস্থাগুলোর মাঝে অনুদানের চেক বিতরণ করেন। এছাড়া তিনি এলজিইডির অধীনে গ্রামীণ সড়ক সৌন্দর্যবর্ধন ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য ৩৫ জন কর্মীর হাতে আনুষ্ঠানিকভাবে নিয়োগপত্র তুলে দেন। একই দিনে তিনি মৎস্য খাতের প্রসারে পোনামাছ অবমুক্তকরণ, নজরুলবর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং ডেঙ্গু নিয়ন্ত্রণে ১৪টি ইউনিয়নের জন্য ফগার মেশিন প্রদান করেন। সবশেষে তিনি ‘হাটহাজারী হাসপাতাল সড়ক পুনর্বাসন’ কাজের শুভ উদ্বোধন করেন।

অনুষ্ঠানগুলোতে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন, স্থানীয় পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

মাদকসেবীদের সংখ্যা শূন্যের কোঠায় নামিয়ে আনতে হবে : মীর হেলাল

প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত