নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল নতুন শহর প্রকল্পের একটি ফাঁকা প্লটের ঝোপের ভেতর থেকে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে পূর্বাচল ৯ নম্বর সেক্টর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ৯ নম্বর সেক্টরের একটি ফাঁকা প্লটের ঝোপের ভেতরে হাত-পা বাঁধা অবস্থায় এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। পরে পূর্বাচল পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন। নিহতের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে।
পূর্বাচল পুলিশ ক্যাম্পের ইনচার্জ হারুনুর রশিদ বলেন, ‘ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা রাতের কোনো একসময় ওই যুবককে অন্য কোথাও হাত-পা বেঁধে শ্বাসরোধে বা পিটিয়ে হত্যা করে মরদেহটি এই নির্জন ঝোপের মধ্যে ফেলে রেখে গেছে।’
তিনি আরও জানান, নিহতের পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় শনাক্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) খবর দেওয়া হয়েছে। এ ঘটনায় রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন