রাজধানীর পুরান ঢাকার বংশাল এলাকায় একটি ভবনে থাকা হেলমেটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
রবিবার (১৬ আগস্ট) সন্ধ্যা ৬টা ৪ মিনিটে বংশাল চৌরাস্তা এলাকার মুকিম বাজারে অবস্থিত একটি ৬তলা ভবনের ২য় তলায় এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
ঘটনা নিশ্চিত করে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বলেন, "রাজধানীর বংশাল চৌরাস্তা এলাকার মুকিম বাজারে ৬তলা ভবনের ২য় তলায় হেলমেটের গোডাউনে আগুন লেগেছে। সন্ধ্যা ৬টা ৪ মিনিটে খবর পেয়ে ৬টা ৮ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে একে একে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের মোট ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
তিনি আরও জানান, ফায়ার সার্ভিস কর্মীদের নিবেদিত প্রচেষ্টায় সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।
তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত করে কিছু জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন