সংবাদ

যশোরে দুর্গোৎসব ঘিরে ব্যতিক্রমী আয়োজন

প্রতিনিধি, বেনাপোল (যশোর)
প্রতিনিধি, বেনাপোল (যশোর)
প্রকাশ: ২ অক্টোবর ২০২৬, ১২:২১ পিএম

যশোরে দুর্গোৎসব ঘিরে ব্যতিক্রমী আয়োজন
ছবি: সংবাদ

শারদীয় দুর্গোৎসবকে ঘিরে এবার যশোরে দেখা মিলছে এক ব্যতিক্রমী ও বর্ণিল আয়োজনের। যশোর সদর উপজেলার চাঁচড়া বর্মণপাড়ার শ্রী হরি মন্দিরে একসঙ্গে স্থাপন করা হয়েছে ১০১টি দেব-দেবীর প্রতিমা। একটি মন্দিরেই বিপুলসংখ্যক প্রতিমার এই সমারোহ ঘিরে পুরো এলাকায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। জেলা ও দূর-দূরান্ত থেকে আসা দর্শনার্থীদের কাছে এটি এখন অন্যতম প্রধান আকর্ষণের কেন্দ্রবিন্দু।

বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজাকে সামনে রেখে দেশজুড়ে মণ্ডপে মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রথাগত প্রতিমা গড়ার পাশাপাশি চাঁচড়া বর্মণপাড়ার শ্রী হরি মন্দিরের এবারের আয়োজন দর্শনার্থীদের বিশেষভাবে নজর কাড়ছে। এসব প্রতিমায় ফুটিয়ে তোলা হচ্ছে সনাতন ধর্মের নানা পৌরাণিক কাহিনি, ভগবান শ্রীকৃষ্ণের লীলা ও মহাভারতের বিচিত্র উপাখ্যান। মন্দির প্রাঙ্গণে প্রতিমাগুলো এমনভাবে সাজানো হচ্ছে, যাতে দর্শনার্থীরা একসঙ্গে সব প্রতিমা ঘুরে দেখার সুযোগ পান।

আয়োজকেরা জানান, দুর্গাপূজাকে কেন্দ্র করে ছয় দিনব্যাপী বিশেষ ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্যোগ নেওয়া হয়েছে। এত বড় উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে চারদিকে জোরদার নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে। পুরো মন্দির এলাকা আনা হয়েছে সিসিটিভি ক্যামেরার নজরদারিতে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সার্বক্ষণিক সমন্বয়ে কাজ করবে ৫০০ প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক।

চাঁচড়া বর্মণপাড়া গ্রাম উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক শিমুল বর্মন বলেন, "প্রতিবছর এখানে দুর্গাপূজা হলেও এবারের মূল আকর্ষণ এই ১০১টি প্রতিমা। যশোরাঞ্চলসহ দূর-দূরান্তের দর্শনার্থীরা যাতে নির্বিঘ্নে প্রতিমা দর্শন করতে পারেন, সেই প্রস্তুতি নেওয়া হয়েছে।"

পূজা উদযাপন কমিটির সহকারী সাধারণ সম্পাদক শুভ বর্মন ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অভিমন্যু বর্মন জানান, নতুন প্রজন্মকে সনাতন ধর্মের ঐতিহ্য ও ইতিহাস সম্পর্কে জানাতেই এই আয়োজন। উৎসবে বয়োজ্যেষ্ঠ, নারী ও শিশুদের প্রতিমা দর্শনের জন্য আলাদা ও বিশেষ সেবা সার্ভিস থাকবে। অসাম্প্রদায়িক সম্প্রীতি ও বৈচিত্র্যের বার্তা ছড়িয়ে দিতে বিভিন্ন সম্প্রদায়ের মানুষকেও আমন্ত্রণ জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

যশোরে দুর্গোৎসব ঘিরে ব্যতিক্রমী আয়োজন

প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত