সংবাদ

চলতি মৌসুমেই শেষ হতে পারে রোনালদো-যুগ

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ০৮:৫৮ এএম

চলতি মৌসুমেই শেষ হতে পারে রোনালদো-যুগ
ছবি : সংগৃহীত

ফুটবল মাঠ থেকে বিদায় নেওয়ার চূড়ান্ত ইঙ্গিত দিলেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ড জানিয়েছেন, চলতি মৌসুমই হতে পারে তার পেশাদার ফুটবল ক্যারিয়ারের শেষ অধ্যায়। সম্প্রতি জীবনশৈলীবিষয়ক সাময়িকী ‘ভোগ’কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এই ইচ্ছার কথা জানান।

সৌদি ক্লাব আল নাসরের সঙ্গে ২০২৭ সাল পর্যন্ত চুক্তি থাকলেও রোনালদোর অবসর নিয়ে গুঞ্জন ছিল দীর্ঘদিনের। সাক্ষাৎকারে সিআর সেভেন বলেন, ‘সম্ভবত ফুটবলার হিসেবে এটাই আমার শেষ বছর হতে চলেছে। আমি একটি দুর্দান্ত ফুটবলীয় উত্তরাধিকার (লেগ্যাসি) রেখে বিদায় নিতে চাই।’

ফুটবল-পরবর্তী জীবনের পরিকল্পনাও সেরে রেখেছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা। তিনি জানান, ক্যারিয়ার শেষে পরিবারকে বেশি সময় দিতে চান। রোনালদো বলেন, ‘আমার ভবিষ্যতের পুরো রূপরেখা তৈরি করা আছে। ২৫ বছরের দীর্ঘ ত্যাগের পর এখন প্রাপ্তিগুলো উপভোগ করার সময়। ফুটবল ছাড়লে জীবনে বড় একটি শূন্যতা তৈরি হবে, তাই নিজেকে ভ্রমণ ও প্যাডেল খেলার মতো নানা শখের কাজে ব্যস্ত রাখতে চাই।’

পর্তুগালের কাসকাইসে দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পাঁচ দিন আগে রোনালদো এই সাক্ষাৎকারটি দেন। স্পোর্তিং লিসবন থেকে শুরু করে ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাস হয়ে বর্তমানে আল নাসরে খেলছেন তিনি। রিয়াল মাদ্রিদের হয়ে ৪৩৮ ম্যাচে ৪৫০ গোল করা রোনালদোর বর্ণাঢ্য ক্যারিয়ার এখন শেষের পথে, এমন আভাসে ফুটবল বিশ্বে বইছে আবেগের ঢেউ।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

চলতি মৌসুমেই শেষ হতে পারে রোনালদো-যুগ

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত