সংবাদ

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় মৃদু ভূমিকম্প

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ০৯:২৩ এএম

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় মৃদু ভূমিকম্প
ছবি : সংগৃহীত

রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় সোমবার (১৭ আগস্ট) ভোরে একটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক শূন্য। সোমবার (১৭ আগস্ট) ভোর ৫টা ৩২ মিনিট ৩০ সেকেন্ডে এই কম্পন অনুভূত হয়।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের তথ্য অনুযায়ী, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ৪৭ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে নরসিংদীর শিবপুরে। এর অবস্থান ছিল ২৪.০০ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ৯০.৭৭ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে।

আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে।

ভোরবেলা এই মৃদু কম্পনে ঢাকার অনেক বাসিন্দা আতঙ্কিত হয়ে পড়লেও এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। তবে এক ঘণ্টার ব্যবধানে দেশের আশপাশে আরও কয়েকটি ছোট কম্পন অনুভূত হয়েছে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।

/ 

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় মৃদু ভূমিকম্প

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image

রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় সোমবার (১৭ আগস্ট) ভোরে একটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক শূন্য। সোমবার (১৭ আগস্ট) ভোর ৫টা ৩২ মিনিট ৩০ সেকেন্ডে এই কম্পন অনুভূত হয়।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের তথ্য অনুযায়ী, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ৪৭ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে নরসিংদীর শিবপুরে। এর অবস্থান ছিল ২৪.০০ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ৯০.৭৭ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে।

আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে।

ভোরবেলা এই মৃদু কম্পনে ঢাকার অনেক বাসিন্দা আতঙ্কিত হয়ে পড়লেও এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। তবে এক ঘণ্টার ব্যবধানে দেশের আশপাশে আরও কয়েকটি ছোট কম্পন অনুভূত হয়েছে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।

/ 

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত