সংবাদ

একাধিক গাড়ির নিচে পিষ্ট যুবকের মরদেহ

প্রতিনিধি, শেরপুর (বগুড়া)
প্রতিনিধি, শেরপুর (বগুড়া)
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ১১:৫৭ এএম

একাধিক গাড়ির নিচে পিষ্ট যুবকের মরদেহ
ছবি : সংগৃহীত

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগামী ট্রাকের চাপায় রাজু আহমেদ (২৭) নামের এক যুবক নিহত হয়েছেন। ঘাতক ট্রাকটি রাজুকে পিষে দেওয়ার পর পেছন থেকে আসা আরও কয়েকটি যান তার মরদেহের ওপর দিয়ে চলে যায়। এতে রাজুর দেহ ছিন্নভিন্ন হয়ে মহাসড়কের বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে। পরে তার ছোট ভাই এসে রাজুর দেহাবশেষ শনাক্ত করেন।

রোববার (১৬ আগস্ট) সন্ধ্যা সাতটার দিকে শেরপুর উপজেলার নাবিল হাইওয়ে হোটেলের দক্ষিণ পাশে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত রাজু আহমেদ শেরপুর উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের কদমাউসড়া গ্রামের স্বপন প্রামাণিকের বড় ছেলে। তিনি দুর্ঘটনাস্থলের পাশের নাবিল হাইওয়ে হোটেলেই কর্মরত ছিলেন। পরিবারের সদস্যরা জানান, রোববার রাজুর ছুটির দিন ছিল।

প্রত্যক্ষদর্শী পারভেজ আহমেদ জানান, রাজু মহাসড়কের পশ্চিম পাশ থেকে পূর্ব পাশে যাচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি অজ্ঞাত ট্রাক তাকে চাপা দেয়। এরপর পেছন থেকে আসা আরও কয়েকটি যানবাহন রাজুর মরদেহের ওপর দিয়ে চলে গেলে দেহটি একেবারে বিকৃত ও ছিন্নভিন্ন হয়ে যায়। তৎক্ষণাৎ তার পরিচয় নিশ্চিত হওয়া যাচ্ছিল না। পরে খবর পেয়ে নাবিল হোটেলেই কর্মরত রাজুর ছোট ভাই হৃদয় আহমেদ ঘটনাস্থলে এসে নিথর দেহটি তার বড় ভাইয়ের বলে শনাক্ত করেন।

শেরপুর হাইওয়ে থানার সার্জেন্ট ফয়সাল আহমেদ জানান, নিহত যুবকের পরিচয় শনাক্ত করা হয়েছে। দুর্ঘটনার পর মহাসড়কে কিছুক্ষণ যানবাহন চলাচলে ধীরগতি থাকলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। ঘাতক ট্রাকটি শনাক্ত ও চালককে আটকের চেষ্টা চলছে বলে জানান তিনি।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

একাধিক গাড়ির নিচে পিষ্ট যুবকের মরদেহ

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত