সংবাদ

কর্ণফুলী নদী থেকে অজ্ঞাতপরিচয় নারীর মরদেহ উদ্ধার

মুহাম্মদ জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম
মুহাম্মদ জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ০২:৪৭ পিএম

কর্ণফুলী নদী থেকে অজ্ঞাতপরিচয় নারীর মরদেহ উদ্ধার
ছবি : সংগৃহীত

চট্টগ্রামের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে নগরীর নতুন ফিশারিঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রব জানান, জোয়ারের পানিতে ভেসে আসা লাশটি নদীর তীরে আটকে ছিল। স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মধ্যবয়সী ওই নারীর মরদেহ উদ্ধার করে। নিহতের বাম পা ভাঙা এবং গোড়ালিতে জখমের চিহ্ন রয়েছে। পুলিশের ধারণা, অন্তত দুই দিন আগে তার মৃত্যু হয়েছে।

ওসি আরও জানান, পরিচয় শনাক্তের জন্য ওই নারীর আঙুলের ছাপ (ফিঙ্গারপ্রিন্ট) সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা করার প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১৯ আগস্ট ২০২৬

কর্ণফুলী নদী থেকে অজ্ঞাতপরিচয় নারীর মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

featured Image

চট্টগ্রামের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে নগরীর নতুন ফিশারিঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রব জানান, জোয়ারের পানিতে ভেসে আসা লাশটি নদীর তীরে আটকে ছিল। স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মধ্যবয়সী ওই নারীর মরদেহ উদ্ধার করে। নিহতের বাম পা ভাঙা এবং গোড়ালিতে জখমের চিহ্ন রয়েছে। পুলিশের ধারণা, অন্তত দুই দিন আগে তার মৃত্যু হয়েছে।

ওসি আরও জানান, পরিচয় শনাক্তের জন্য ওই নারীর আঙুলের ছাপ (ফিঙ্গারপ্রিন্ট) সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা করার প্রক্রিয়া চলছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত