দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক ও দৃষ্টিভঙ্গি নিয়ে নতুন এক গবেষণার তথ্য প্রকাশ করেছে মার্কিন গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টার। গবেষণায় দেখা গেছে, ভারতকে পাশ কাটিয়ে পাকিস্তান ও শ্রীলঙ্কার মানুষ এখন বাংলাদেশের প্রতি বেশি ইতিবাচক মনোভাব পোষণ করছেন। বিপরীতে, ভারতের মাত্র ২৫ শতাংশ মানুষ বাংলাদেশের প্রতি ইতিবাচক ধারণা রাখেন।
গবেষণা অনুযায়ী, পাকিস্তানের ৬৬ শতাংশ এবং শ্রীলঙ্কার ৫৬ শতাংশ নাগরিক বাংলাদেশের প্রতি তাদের সমর্থনের কথা জানিয়েছেন। এর বিপরীতে ভারতের প্রতি বাংলাদেশের মানুষের মোহভঙ্গ হওয়ার চিত্র ফুটে উঠেছে। ২০২৪ সালের তুলনায় বাংলাদেশে ভারতের জনপ্রিয়তা ১৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪২ শতাংশে। অন্যদিকে, বাংলাদেশের ৫৪ শতাংশ মানুষ এখন পাকিস্তানের প্রতি ইতিবাচক মনোভাব দেখাচ্ছেন, যা আগের চেয়ে ১৪ শতাংশ বেশি।
ছবি: পিউ রিসার্চ সেন্টার
পিউ রিসার্চের তথ্যমতে, পাকিস্তান ও শ্রীলঙ্কার বড় একটি অংশ বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখলেও ভারতীয়দের দৃষ্টিভঙ্গি বেশ নেতিবাচক। ভারতের মাত্র এক-চতুর্থাংশ মানুষ বাংলাদেশকে ভালো চোখে দেখেন। এমনকি ভারত ও পাকিস্তানের মধ্যে পারস্পরিক বৈরিতা চরমে পৌঁছেছে। ভারতের ৯২ শতাংশ মানুষ পাকিস্তানের প্রতি নেতিবাচক মনোভাব রাখেন।
আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রেও দৃষ্টিভঙ্গির বড় পার্থক্য দেখা গেছে। বাংলাদেশ ও পাকিস্তানের সিংহভাগ মানুষ ভারতকে তাদের দেশের জন্য প্রধান হুমকি মনে করেন। বিপরীতে ভারত মনে করে পাকিস্তানই তাদের প্রধান শত্রু। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতিও বাংলাদেশের মানুষের আস্থা কমেছে। বর্তমানে মাত্র ৪২ শতাংশ বাংলাদেশি মোদির বিশ্ব পরিচালনার ওপর আস্থা রাখেন।
ধর্মীয় ও বয়সভেদেও এই দৃষ্টিভঙ্গিতে ভিন্নতা রয়েছে। গবেষণায় দেখা গেছে, ভারতীয় হিন্দুরা বাংলাদেশের প্রতি যতটা নেতিবাচক, ভারতীয় মুসলিমরা ততটা নন। ৪১ শতাংশ ভারতীয় মুসলিম বাংলাদেশের প্রতি ইতিবাচক, যেখানে হিন্দুদের ক্ষেত্রে এই হার মাত্র ২৩ শতাংশ। আবার শ্রীলঙ্কার তরুণ প্রজন্ম এবং উচ্চশিক্ষিতরা এই অঞ্চলের সব দেশের প্রতিই বেশ উদার ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করেন।
সূত্র: পিউ রিসার্চ সেন্টার
\

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন