সংবাদ

আকাশছোঁয়া স্বর্ণের দাম: ভরি কত জানুন

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ০৮:৫৩ এএম

আকাশছোঁয়া স্বর্ণের দাম: ভরি কত জানুন
ছবি : সংগৃহীত

দেশের বাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে সবশেষ দফায় ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। শনিবার (১৫ আগস্ট) থেকে কার্যকর হওয়া এই দাম পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত বহাল থাকবে।

বাজুসের মূল্য তালিকা অনুযায়ী, মঙ্গলবার (১৮ আগস্ট) দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকায় বিক্রি হচ্ছে। এর আগে এই মানের স্বর্ণের দাম ছিল ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা। অর্থাৎ ভরিতে ২ হাজার ১৫৮ টাকা বেড়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম নিচে দেওয়া হলো:

২২ ক্যারেট: ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা

২১ ক্যারেট: ২ লাখ ২৬ হাজার ১৬৫ টাকা

১৮ ক্যারেট: ১ লাখ ৯৪ হাজার ২০৬ টাকা

সনাতন পদ্ধতি: ১ লাখ ৫৮ হাজার ৬৩০ টাকা

বাজুস জানিয়েছে, জুয়েলারি প্রতিষ্ঠানগুলো নির্ধারিত এই দামের ওপর ভিত্তি করেই অলংকার কেনাবেচা করবে। তবে গয়নার নকশা অনুযায়ী মজুরি আলাদাভাবে যুক্ত হবে। অলংকার পরিবর্তনের (Exchange) ক্ষেত্রে বাজুসের আগের নিয়মই কার্যকর থাকবে। 

স্বর্ণের দাম আকাশছোঁয়া হলেও রুপার বাজার বর্তমানে স্থিতিশীল রয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপা ৫ হাজার ৭৪ টাকা, ২১ ক্যারেট ৪ হাজার ৮৪১ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ১৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ১৪৯ টাকায় বিক্রি হচ্ছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১৯ আগস্ট ২০২৬

আকাশছোঁয়া স্বর্ণের দাম: ভরি কত জানুন

প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত