সংবাদ

নদীতে অবৈধ বালু উত্তোলন, ৪ জনের কারাদণ্ড

লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ
লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ১০:৪৮ এএম

নদীতে অবৈধ বালু উত্তোলন, ৪ জনের কারাদণ্ড
নদী রক্ষায় কঠোর অবস্থানে উপজেলা প্রশাসন। ছবি : সংবাদ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শান্তিপুর নদীতে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে চারজনকে ৩০ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।  সোমবার (১৭ আগস্ট) এই অভিযান পরিচালনা করেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান মানিক।

অভিযান চলাকালে অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িত থাকার অপরাধে চারজনকে আটক করা হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী তাদের প্রত্যেককে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অভিযানে একটি বাল্কহেড ও চারটি নৌকা জব্দ করা হয়। জব্দকৃত বাল্কহেডটি তাহিরপুর থানা-পুলিশের জিম্মায় দেওয়া হয়েছে এবং চারটি নৌকা ধ্বংস করা হয়েছে।

এদিকে একই দিনে পৃথক এক অভিযানে সহকারী কমিশনার (ভূমি) মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী একজনকে দুই হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান মানিক তার দাপ্তরিক ফেসবুক পেজে অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, জনস্বার্থে এবং নদী রক্ষায় প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

নদীতে অবৈধ বালু উত্তোলন, ৪ জনের কারাদণ্ড

প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

featured Image

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শান্তিপুর নদীতে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে চারজনকে ৩০ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।  সোমবার (১৭ আগস্ট) এই অভিযান পরিচালনা করেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান মানিক।

অভিযান চলাকালে অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িত থাকার অপরাধে চারজনকে আটক করা হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী তাদের প্রত্যেককে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অভিযানে একটি বাল্কহেড ও চারটি নৌকা জব্দ করা হয়। জব্দকৃত বাল্কহেডটি তাহিরপুর থানা-পুলিশের জিম্মায় দেওয়া হয়েছে এবং চারটি নৌকা ধ্বংস করা হয়েছে।

এদিকে একই দিনে পৃথক এক অভিযানে সহকারী কমিশনার (ভূমি) মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী একজনকে দুই হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান মানিক তার দাপ্তরিক ফেসবুক পেজে অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, জনস্বার্থে এবং নদী রক্ষায় প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত