নওগাঁর সাপাহারের কৃতি সন্তান ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম আসাদুজ্জামানকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার। এ নিয়োগে সাপাহারসহ পুরো নওগাঁ জুড়ে আনন্দ ও গর্বের আবহ তৈরি হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) প্রকাশিত বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর বিধান অনুযায়ী বিচারপতি আসাদুজ্জামানকে চেয়ারম্যান এবং ড. জাহাঙ্গীর আলম খান ও ড. মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়াকে কমিশনের সদস্য নিয়োগের কথা জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী এ নিয়োগ অবিলম্বে কার্যকর হবে।
বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ১৯৫৯ সালের ১ মার্চ সাপাহার উপজেলায় জন্মগ্রহণ করেন। তার বাবা এম এ সামাদ ছিলেন খ্যাতিমান আইনজীবী। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (সম্মান) ও এলএলএম ডিগ্রি নেওয়ার পর ১৯৮৩ সালে ঢাকা জেলা বারে আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি।
পরে ২০০৩ সালের ২ আগস্ট হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি এবং ২০০৫ সালের ২৭ আগস্ট স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান তিনি। ২০২৫ সালের ২৫ মার্চ আপিল বিভাগের বিচারপতি হিসেবে দায়িত্ব নেন এবং ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি অবসরে যান।
অবসরের কয়েক মাসের মধ্যেই দুদকের চেয়ারম্যানের দায়িত্ব পাওয়ায় সাপাহারের এই কৃতি সন্তান নতুন করে আলোচনায় এসেছেন। স্থানীয়দের প্রত্যাশা, দীর্ঘ বিচারিক অভিজ্ঞতা ও আইনি জ্ঞান কাজে লাগিয়ে তিনি দুদককে আরও কার্যকর, নিরপেক্ষ ও শক্তিশালী প্রতিষ্ঠানে পরিণত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন