চিত্রনায়িকা পূজা চেরীর বিয়ে নিয়ে গত কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে নানা আলোচনা চলছে। দেশের এক ব্যবসায়ীর সঙ্গে তার বিয়ে হয়েছে–এমন খবরও প্রকাশিত হয়। এবার এসব গুঞ্জন নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন অভিনেত্রী।
সোমবার (১৭ আগস্ট) ফেসবুকে দেওয়া এক পোস্টে পূজা জানান, তার এখনো বিয়ে হয়নি। একই সঙ্গে তাকে নিয়ে কোনো তথ্য যাচাই না করে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ না করার অনুরোধ করেছেন তিনি। পূজা জানান, সম্প্রতি তার বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে বিভিন্ন ধরনের খবর প্রকাশিত হচ্ছে। কখনো কোনো নির্দিষ্ট পেশার ব্যক্তির সঙ্গে, আবার কখনো অন্য কারও সঙ্গে তার নাম জড়ানো হচ্ছে। এসব ঘটনায় তিনি বিব্রত ও দুঃখিত।
অভিনেত্রী বলেন, এর আগে একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, তিনি এনগেজড এবং পারিবারিকভাবে তার বিয়ে ঠিক হয়েছে। তবে বিয়ের আনুষ্ঠানিকতা এখনো সম্পন্ন হয়নি। পূজার ভাষ্য অনুযায়ী, বিয়ে হলে বিষয়টি তিনি নিজেই প্রকাশ্যে জানাবেন। এ নিয়ে গোপন করার কিছু নেই বলেও তিনি উল্লেখ করেছেন।
বিয়ের গুঞ্জন নিয়ে প্রকাশিত সংবাদ প্রসঙ্গে পূজা তথ্য যাচাইয়ের ওপর গুরুত্ব দিয়েছেন। একই সঙ্গে ব্যক্তিগত গোপনীয়তা ও আইনি অধিকারের বিষয়টিও সামনে এনেছেন। তার দাবি, তার সম্পর্কে ভিত্তিহীন বা মিথ্যা তথ্য প্রচার করা হলে তিনি নিজের আইনি অধিকার রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারেন।
গণমাধ্যমকর্মীদের বস্তুনিষ্ঠ ও যাচাই করা তথ্য প্রকাশের আহ্বান জানিয়েছেন এই অভিনেত্রী। পাশাপাশি গণমাধ্যমের সহযোগিতা ও দর্শকদের ভালোবাসার প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। পূজার ব্যক্তিগত সম্পর্ক ও বাগ্দান নিয়ে এর আগেও বিনোদন অঙ্গনে আলোচনা হয়েছে। চলতি বছরের শুরুতে তাঁর বাগ্দান নিয়ে গুঞ্জন ছড়ালে এক সাক্ষাৎকারে তিনি নিজেই এনগেজড থাকার কথা জানিয়েছিলেন। তবে তখনও বাগ্দত্তার পরিচয় প্রকাশ করেননি।
নায়িকা হিসেবে ‘পোড়ামন ২’ সিনেমার মাধ্যমে আলোচনায় আসেন পূজা চেরী। এরপর ‘দহন’, ‘নূর জাহান’, ‘শান’, ‘গলুই’, ‘হৃদিতা’, ‘জ্বীন’ ও ‘লিপস্টিক’সহ বিভিন্ন সিনেমায় অভিনয় করেছেন তিনি।
\

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন