রাজবাড়ীর পাংশা কলেজ মোড় এলাকায় সড়ক দুর্ঘটনায় মো. নজরুল ইসলাম নামের এক ট্রাকচালক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বরিশাল থেকে কুষ্টিয়াগামী কাঠবোঝাই ট্রাকের চাকা নষ্ট হলে চালক নজরুল সড়কের পাশে দাঁড়িয়ে তা মেরামত করছিলেন। এ সময় পেছন থেকে গরুর খাদ্যবোঝাই আরেকটি ট্রাক এসে ধাক্কা দিলে চাকার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত নজরুলের বাড়ি বরিশালের আগলছাড়া এলাকায়।
দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ চালায়। পালিয়ে যাওয়া ট্রাকটি শনাক্তে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন