সংবাদ

বাংলাদেশ থেকে ট্যাক্সিচালক নেবে দুবাই

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ১২:৩২ পিএম

বাংলাদেশ থেকে ট্যাক্সিচালক নেবে দুবাই
ছবি : সংগৃহীত

বাংলাদেশ থেকে ১ হাজার ট্যাক্সিচালক নিয়োগের আগ্রহ প্রকাশ করেছে দুবাইয়ের একটি ট্যাক্সি কোম্পানি। এ নিয়োগের জন্য আগামী ২৯ ও ৩০ আগস্ট ঢাকায় সরাসরি সাক্ষাৎকার নেওয়া হবে।

রাজধানীর বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। নিয়োগ কার্যক্রমের স্থানীয় আয়োজন ও ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে সরকার অনুমোদিত রিক্রুটিং এজেন্সি আল আনাস ওভারসিজ (আরএল-২৭৩৫)। প্রার্থীদের সরাসরি বাছাই করতে দুবাই থেকে একটি প্রতিনিধিদল বাংলাদেশে আসবে। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১৭ মে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে দুবাইয়ের ট্যাক্সি কোম্পানির প্রতিনিধিদল বাংলাদেশ থেকে চালক নেওয়ার আগ্রহের কথা জানায়। কোম্পানিটির বিভিন্ন দেশের প্রায় ১৫ হাজার কর্মী ট্যাক্সি ও লিমোজিন চালক হিসেবে কাজ করছেন। তাদের মধ্যে প্রায় ৮ হাজার বাংলাদেশি রয়েছেন বলে প্রতিনিধিদলটি জানিয়েছে।

যেসব যোগ্যতা লাগবে

নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রার্থীকে কমপক্ষে এসএসসি পাস হতে হবে। বয়স হতে হবে ২৩ থেকে ৪৯ বছরের মধ্যে। চাকরির মেয়াদ দুই বছর, তবে তা নবায়নের সুযোগ রয়েছে। নির্বাচিত চালকেরা কোম্পানির নীতিমালা অনুযায়ী কমিশনভিত্তিক আয় করতে পারবেন। প্রয়োজনীয় ড্রাইভিং লাইসেন্স, মেডিকেল পরীক্ষা এবং এমিরেটস আইডি-সংক্রান্ত ব্যয় কোম্পানি বহন করবে।

কর্মীদের জন্য আবাসনের ব্যবস্থাও করবে প্রতিষ্ঠানটি। তবে গাড়ি পাওয়ার তিন মাস পর এ বাবদ নির্ধারিত অর্থ প্রতি মাসে বেতন থেকে কেটে নেওয়া হবে। অন্যান্য সুযোগ-সুবিধা সংযুক্ত আরব আমিরাতের শ্রম আইন ও নিয়োগকারী প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী নির্ধারিত হবে।

সাক্ষাৎকারে যা নিতে হবে

সরাসরি সাক্ষাৎকারে অংশ নিতে আগ্রহী প্রার্থীদের সঙ্গে রাখতে হবে মূল পাসপোর্ট, পাসপোর্টের রঙিন ফটোকপি, সাদা পটভূমির পাসপোর্ট সাইজের ছবি, ড্রাইভিং লাইসেন্স ও এর রঙিন ফটোকপি।

এ ছাড়া জীবনবৃত্তান্ত (সিভি) এবং শিক্ষাগত যোগ্যতার সনদের রঙিন ফটোকপিও সঙ্গে রাখতে বলা হয়েছে। ফলে দুবাইয়ে ট্যাক্সিচালক হিসেবে কাজ করতে আগ্রহী বাংলাদেশি প্রার্থীদের জন্য ২৯ ও ৩০ আগস্টের সরাসরি সাক্ষাৎকারটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে সামনে এসেছে।

\

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

বাংলাদেশ থেকে ট্যাক্সিচালক নেবে দুবাই

প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত