সংবাদ

চার দেশের বাংলাদেশি প্রবাসীদের সতর্ক করল দূতাবাস

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ১২:৪৭ পিএম

চার দেশের বাংলাদেশি প্রবাসীদের সতর্ক করল দূতাবাস
রোমানিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস। ছবি : সংগৃহীত

রোমানিয়া, বুলগেরিয়া, উত্তর মেসিডোনিয়া ও মলদোভায় বসবাসরত বাংলাদেশি নাগরিকদের সামাজিক যোগাযোগমাধ্যমসহ অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহারে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে বুখারেস্টের বাংলাদেশ দূতাবাস। সোমবার (১৭ আগস্ট) রাতে এক জনসচেতনতামূলক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে প্রবাসীদের সতর্ক করা হয়।

দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম বর্তমানে যোগাযোগ ও তথ্য আদান-প্রদানের গুরুত্বপূর্ণ মাধ্যম। তবে অনলাইনে অসতর্কভাবে কোনো পোস্ট, মন্তব্য, ছবি বা ভিডিও প্রকাশ কিংবা শেয়ার করলে আইনি জটিলতায় পড়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে ধর্ম, রাজনীতি, জাতীয় নিরাপত্তা, জনশৃঙ্খলা ও অন্যান্য সংবেদনশীল বিষয় নিয়ে কনটেন্ট প্রকাশ বা শেয়ারের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

কোনো তথ্য বা পোস্ট শেয়ার করার আগে সেটির সত্যতা যাচাই করতেও প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছে দূতাবাস। একই সঙ্গে সংশ্লিষ্ট দেশের আইন লঙ্ঘন করে এমন কনটেন্ট প্রকাশ থেকে বিরত থাকতে বলা হয়েছে।

উসকানিমূলক, হুমকিমূলক বা বৈষম্যমূলক বক্তব্যের পাশাপাশি সহিংসতা ও উগ্রবাদে উৎসাহ দেয়–এমন পোস্ট বা কনটেন্ট থেকেও দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে. বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের স্থানীয় আইন-কানুন, সামাজিক মূল্যবোধ এবং সংশ্লিষ্ট দেশের সংবেদনশীলতার প্রতি সম্মান দেখানোর আহ্বান জানানো হয়েছে।

দূতাবাস মনে করছে, অনলাইন প্ল্যাটফর্ম দায়িত্বশীল ও সংযতভাবে ব্যবহার করলে প্রবাসীরা সম্ভাব্য আইনি জটিলতা এড়াতে পারবেন। একই সঙ্গে বিদেশের মাটিতে বাংলাদেশের ভাবমূর্তি ও মর্যাদা বজায় রাখতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

চার দেশের বাংলাদেশি প্রবাসীদের সতর্ক করল দূতাবাস

প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত