সংবাদ

চুনারুঘাটে আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

প্রতিনিধি, চুনারুঘাট (হবিগঞ্জ)
প্রতিনিধি, চুনারুঘাট (হবিগঞ্জ)
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ০৪:১৩ পিএম

চুনারুঘাটে আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
ছবি : সংবাদ

হবিগঞ্জের চুনারুঘাটে আওয়ামী লীগের উপজেলা পর্যায়ের এক নেতা ও উপজেলা ছাত্রলীগের সভাপতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৭ আগস্ট) রাতে ও মঙ্গলবার (১৮ আগস্ট) ভোরে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (১৭ আগস্ট) রাত সাতটার দিকে চুনারুঘাট পৌরসভার পীরের বাজার (বান্নি পার্ক) এলাকা থেকে মুক্তাদির চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। তিনি চুনারুঘাট উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক। পুলিশের দাবি, ১৫ আগস্ট উপলক্ষে ১৫–২০ জন নেতা-কর্মী নিয়ে পীরের বাজারে জড়ো হয়ে মোমবাতি প্রজ্বলন ও বিতর্কিত বার্তা প্রচারের চেষ্টা করছিলেন তিনি।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মুক্তাদির চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা ও বিতর্কিত বার্তা প্রচারের অভিযোগ রয়েছে। এ ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার ঘটনায় তার সংশ্লিষ্টতা খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে গত ১৪ আগস্ট চুনারুঘাট থানায় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৬৪ জন নেতা-কর্মীর বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় মঙ্গলবার (১৮ আগস্ট) ভোরে গ্রেপ্তার করা হয়েছে উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. রাসেল তালুকদারকে। গ্রেপ্তারের পর তাদের সংশ্লিষ্ট মামলায় আদালতে পাঠানো হয়েছে।

থানায় অবস্থানরত স্থানীয় রাজনৈতিক নেতা-কর্মীরা অভিযোগ করেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকায় শিক্ষার্থীদের ওপর যে হামলা হয়েছিল, মুক্তাদির চৌধুরী ও রাসেল তালুকদার সেই মিছিলে সরাসরি উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

চুনারুঘাটে আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত