সংবাদ

মাটিরাঙ্গায় আইস ও বিদেশি পিস্তল উদ্ধার

মুহাম্মদ জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম
মুহাম্মদ জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ০৪:২২ পিএম

মাটিরাঙ্গায় আইস ও বিদেশি পিস্তল উদ্ধার
ছবি : সংবাদ

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় অভিযান চালিয়ে প্রায় পাঁচ কোটি টাকা মূল্যের ক্রিস্টাল মেথ (আইস), দুটি বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (১৭ আগস্ট) দিবাগত রাতে উপজেলার সীমান্তবর্তী গৌরাঙ্গপাড়া এলাকায় এই অভিযান চালানো হয়। বিজিবি জানিয়েছে, খাগড়াছড়ি জেলায় এবারই প্রথম মরণনেশা ‘আইস’ উদ্ধার করা হলো।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যামিনীপাড়া জোনের বিজিবি সদস্যরা গৌরাঙ্গপাড়া তিন রাস্তার মোড়ে একটি অস্থায়ী তল্লাশিচৌকি (চেকপোস্ট) স্থাপন করেন। রাত ২টা ৪০ মিনিটের দিকে পানছড়ির দিক থেকে একটি মোটরসাইকেলে দুই আরোহীকে আসতে দেখে থামার সংকেত দেওয়া হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে আরোহীরা মোটরসাইকেল ঘুরিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।

বিজিবির টহল দল তাদের পিছু ধাওয়া করে। প্রায় তিন কিলোমিটার ধাওয়ার পর আরোহীরা বিরাশিটিলা এলাকায় রাস্তার পাশের একটি কালভার্টের নিচে মোটরসাইকেলটি ফেলে রেখে গহিন পাহাড়ের দিকে পালিয়ে যান। বৃষ্টির কারণে রাস্তা কর্দমাক্ত ও অন্ধকার থাকায় তাদের ধরা সম্ভব হয়নি। পরে পরিত্যক্ত মোটরসাইকেলটিতে তল্লাশি চালিয়ে সিটের নিচ থেকে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ১০ রাউন্ড গুলি এবং বিপুল পরিমাণ ক্রিস্টাল মেথ-আইস উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের বাজারমূল্য প্রায় পাঁচ কোটি টাকা।

বিজিবির যামিনীপাড়া জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খালিদ ইবনে হোসেন বলেন, খাগড়াছড়িতে আইস উদ্ধারের ঘটনা এটিই প্রথম। সীমান্ত দিয়ে অস্ত্র ও মাদক পাচার রোধে বিজিবির এই ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

মাটিরাঙ্গায় আইস ও বিদেশি পিস্তল উদ্ধার

প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত