সংবাদ

বন্দর স্কুলের খুদে বিজ্ঞানীদের তাক লাগানো উদ্ভাবন

প্রতিনিধি, চট্টগ্রাম
প্রতিনিধি, চট্টগ্রাম
প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ০৭:১৩ পিএম

বন্দর স্কুলের খুদে বিজ্ঞানীদের তাক লাগানো উদ্ভাবন
ছবি : সংবাদ

‘জ্ঞান-বিজ্ঞানে করব জয়, সেরা হব বিশ্বময়’-এই প্রতিপাদ্য সামনে রেখে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বালিকা উচ্চবিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে ‘বিজ্ঞান মেলা-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ আগস্ট) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ মেলায় খুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী নানা প্রকল্প দর্শনার্থীদের নজর কেড়েছে।

মেলায় বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয়। তারা দুর্যোগ মোকাবিলা, সৌরশক্তির ব্যবহার, দুর্ঘটনা প্রতিরোধ পদ্ধতি, স্বয়ংক্রিয় প্রযুক্তি, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ও পানি সংরক্ষণের মতো সময়োপযোগী ও উদ্ভাবনী বিভিন্ন বৈজ্ঞানিক প্রকল্প প্রদর্শন করে।

মেলার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের উপসচিব (সমন্বয়) মোহাম্মদ আজিজুল মওলা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভীন আকতারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বিজ্ঞান কেবল পাঠ্যবইয়ের বিষয় নয়; এটি দৈনন্দিন জীবনের সমস্যা সমাধানের বড় হাতিয়ার। তিনি শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক হওয়ার পাশাপাশি উদ্ভাবনী চিন্তার মাধ্যমে দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, পাঠ্যবইয়ের তাত্ত্বিক জ্ঞানকে বাস্তব জীবনের সঙ্গে সম্পৃক্ত করা এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী দক্ষতাকে উৎসাহিত করাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য। মেলায় শিক্ষার্থীদের সৃজনশীলতা ও বৈজ্ঞানিক চিন্তাভাবনা উপস্থিত শিক্ষক, অভিভাবক ও দর্শনার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

বন্দর স্কুলের খুদে বিজ্ঞানীদের তাক লাগানো উদ্ভাবন

প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

featured Image

‘জ্ঞান-বিজ্ঞানে করব জয়, সেরা হব বিশ্বময়’-এই প্রতিপাদ্য সামনে রেখে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বালিকা উচ্চবিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে ‘বিজ্ঞান মেলা-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ আগস্ট) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ মেলায় খুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী নানা প্রকল্প দর্শনার্থীদের নজর কেড়েছে।

মেলায় বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয়। তারা দুর্যোগ মোকাবিলা, সৌরশক্তির ব্যবহার, দুর্ঘটনা প্রতিরোধ পদ্ধতি, স্বয়ংক্রিয় প্রযুক্তি, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ও পানি সংরক্ষণের মতো সময়োপযোগী ও উদ্ভাবনী বিভিন্ন বৈজ্ঞানিক প্রকল্প প্রদর্শন করে।

মেলার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের উপসচিব (সমন্বয়) মোহাম্মদ আজিজুল মওলা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভীন আকতারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বিজ্ঞান কেবল পাঠ্যবইয়ের বিষয় নয়; এটি দৈনন্দিন জীবনের সমস্যা সমাধানের বড় হাতিয়ার। তিনি শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক হওয়ার পাশাপাশি উদ্ভাবনী চিন্তার মাধ্যমে দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, পাঠ্যবইয়ের তাত্ত্বিক জ্ঞানকে বাস্তব জীবনের সঙ্গে সম্পৃক্ত করা এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী দক্ষতাকে উৎসাহিত করাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য। মেলায় শিক্ষার্থীদের সৃজনশীলতা ও বৈজ্ঞানিক চিন্তাভাবনা উপস্থিত শিক্ষক, অভিভাবক ও দর্শনার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত