সংবাদ

ভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে তরুণ নিহত

প্রতিনিধি, মানিকগঞ্জ
প্রতিনিধি, মানিকগঞ্জ
প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ১১:১০ এএম

ভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে তরুণ নিহত
ছবি : সংবাদ

মানিকগঞ্জের সাটুরিয়ায় ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে খোকন মিয়া (২০) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ আগস্ট) সাড়ে সাতটার দিকে উপজেলার দড়গ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই ব্যক্তি।

নিহত খোকন মিয়া সাটুরিয়া উপজেলার উত্তর রৌহা গ্রামের হাবিবুর রহমানের ছেলে। আহত ব্যক্তিরা হলেন - মোটরসাইকেল আরোহী মো. রাকিব (১৯) ও ভ্যানচালক মো. সিরাজুল ইসলাম (৪৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় দড়গ্রাম চেয়ারম্যান বাড়ির পূর্ব পাশের রাস্তায় একটি ভ্যানের সঙ্গে দ্রুতগতির একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক খোকন মিয়া ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ আহত রাকিব ও সিরাজুল ইসলামকে উদ্ধার করে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনাকবলিত ভ্যান ও মোটরসাইকেলটি থানা হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

ভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে তরুণ নিহত

প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬

featured Image

মানিকগঞ্জের সাটুরিয়ায় ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে খোকন মিয়া (২০) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ আগস্ট) সাড়ে সাতটার দিকে উপজেলার দড়গ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই ব্যক্তি।

নিহত খোকন মিয়া সাটুরিয়া উপজেলার উত্তর রৌহা গ্রামের হাবিবুর রহমানের ছেলে। আহত ব্যক্তিরা হলেন - মোটরসাইকেল আরোহী মো. রাকিব (১৯) ও ভ্যানচালক মো. সিরাজুল ইসলাম (৪৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় দড়গ্রাম চেয়ারম্যান বাড়ির পূর্ব পাশের রাস্তায় একটি ভ্যানের সঙ্গে দ্রুতগতির একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক খোকন মিয়া ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ আহত রাকিব ও সিরাজুল ইসলামকে উদ্ধার করে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনাকবলিত ভ্যান ও মোটরসাইকেলটি থানা হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত