সংবাদ

বেনাপোলে বন্যাদুর্গতদের পাশে বিজিবি

প্রতিনিধি, বেনাপোল (যশোর)
প্রতিনিধি, বেনাপোল (যশোর)
প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ১২:০৬ পিএম

বেনাপোলে বন্যাদুর্গতদের পাশে বিজিবি
ছবি : সংবাদ

যশোরের বেনাপোলে ভারী বর্ষণ ও বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে দৌলতপুর সীমান্ত এলাকায় বন্যাদুর্গত ৭০টি পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান উপস্থিত থেকে এই ত্রাণ কার্যক্রম পরিচালনা করেন। বিতরণ করা খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, আটা, চিনি, ডাল, সয়াবিন তেল ও লবণ।

ত্রাণ বিতরণকালে লেফটেন্যান্ট কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান বলেন, ‘দেশের সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধের পাশাপাশি যেকোনো প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। বন্যার্তদের কষ্ট কিছুটা লাঘব করতে আমরা এই ক্ষুদ্র প্রয়াস নিয়ে এসেছি। ভবিষ্যতে এ ধরনের মানবিক সহায়তা অব্যাহত থাকবে।’

বিজিবি জানায়, দৌলতপুর বিওপির আওতাধীন যেসব এলাকা নদী ভাঙন ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত হয়েছে, মূলত সেসব এলাকার নিম্নআয়ের পরিবারগুলোকে এই সহায়তার আওতায় আনা হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

বেনাপোলে বন্যাদুর্গতদের পাশে বিজিবি

প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬

featured Image

যশোরের বেনাপোলে ভারী বর্ষণ ও বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে দৌলতপুর সীমান্ত এলাকায় বন্যাদুর্গত ৭০টি পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান উপস্থিত থেকে এই ত্রাণ কার্যক্রম পরিচালনা করেন। বিতরণ করা খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, আটা, চিনি, ডাল, সয়াবিন তেল ও লবণ।

ত্রাণ বিতরণকালে লেফটেন্যান্ট কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান বলেন, ‘দেশের সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধের পাশাপাশি যেকোনো প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। বন্যার্তদের কষ্ট কিছুটা লাঘব করতে আমরা এই ক্ষুদ্র প্রয়াস নিয়ে এসেছি। ভবিষ্যতে এ ধরনের মানবিক সহায়তা অব্যাহত থাকবে।’

বিজিবি জানায়, দৌলতপুর বিওপির আওতাধীন যেসব এলাকা নদী ভাঙন ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত হয়েছে, মূলত সেসব এলাকার নিম্নআয়ের পরিবারগুলোকে এই সহায়তার আওতায় আনা হয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত