সংবাদ

আড়াইহাজারে পুকুরে ডুবে ৪ শিশুর মর্মান্তিক মৃত্যু

প্রতিনিধি, নারায়ণগঞ্জ
প্রতিনিধি, নারায়ণগঞ্জ
প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ১১:৩৮ এএম

আড়াইহাজারে পুকুরে ডুবে ৪ শিশুর মর্মান্তিক মৃত্যু
ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুকুরের পানিতে ডুবে চার শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার দুপ্তারা ইউনিয়নের খানপাড়া এলাকায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো ওজাইফা (১০), আফসার (১২), রিয়া মনি (৮) ও রুবাইয়া (৮)। তারা সবাই স্থানীয় খানপাড়া এলাকার বাসিন্দা। ওজাইফা আল আমিনের ছেলে, আফসার মুন্নার ছেলে, রিয়া মনি জাহাঙ্গীরের মেয়ে এবং রুবাইয়া রাকিবের মেয়ে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন জানান, বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে শিশুদের খুঁজে পাচ্ছিলেন না পরিবারের সদস্যরা। খোঁজাখুঁজির একপর্যায়ে মুন্নার বাড়ির পাশের পুকুরপাড়ে শিশুদের জুতা ও স্যান্ডেল পড়ে থাকতে দেখা যায়। এতে স্থানীয় লোকজনের সন্দেহ হলে তারা পুকুরে নেমে তল্লাশি শুরু করেন। পরে পুকুর থেকে একে একে চার শিশুকে উদ্ধার করা হয়।

উদ্ধার করার পর দুই শিশুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অন্য দুজনকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক চারজনকেই মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্বজনদের সঙ্গে কথা বলেছে। ওসি জানান, পরিবারের সদস্যদের কোনো অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২২ আগস্ট ২০২৬

আড়াইহাজারে পুকুরে ডুবে ৪ শিশুর মর্মান্তিক মৃত্যু

প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুকুরের পানিতে ডুবে চার শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার দুপ্তারা ইউনিয়নের খানপাড়া এলাকায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো ওজাইফা (১০), আফসার (১২), রিয়া মনি (৮) ও রুবাইয়া (৮)। তারা সবাই স্থানীয় খানপাড়া এলাকার বাসিন্দা। ওজাইফা আল আমিনের ছেলে, আফসার মুন্নার ছেলে, রিয়া মনি জাহাঙ্গীরের মেয়ে এবং রুবাইয়া রাকিবের মেয়ে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন জানান, বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে শিশুদের খুঁজে পাচ্ছিলেন না পরিবারের সদস্যরা। খোঁজাখুঁজির একপর্যায়ে মুন্নার বাড়ির পাশের পুকুরপাড়ে শিশুদের জুতা ও স্যান্ডেল পড়ে থাকতে দেখা যায়। এতে স্থানীয় লোকজনের সন্দেহ হলে তারা পুকুরে নেমে তল্লাশি শুরু করেন। পরে পুকুর থেকে একে একে চার শিশুকে উদ্ধার করা হয়।

উদ্ধার করার পর দুই শিশুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অন্য দুজনকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক চারজনকেই মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্বজনদের সঙ্গে কথা বলেছে। ওসি জানান, পরিবারের সদস্যদের কোনো অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত