সংবাদ

বেত্রবতীর সেই কাঠের সাঁকো চালু, স্বস্তিতে দুই পাড়ের মানুষ

প্রতিনিধি, সাতক্ষীরা
প্রতিনিধি, সাতক্ষীরা
প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ১১:১৯ এএম

বেত্রবতীর সেই কাঠের সাঁকো চালু, স্বস্তিতে দুই পাড়ের মানুষ
ছবি : সংবাদ

সাতক্ষীরার কলারোয়া পৌর সদরের কাঁচাবাজার সংলগ্ন বেত্রবতী নদীর ওপর ভেঙে যাওয়া কাঠের সাঁকোটি এক মাস আট দিন পর সংস্কার শেষে পুনরায় চালু করা হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) থেকে এটি জনসাধারণের যাতায়াতের জন্য খুলে দেওয়া হয়। প্রায় দুই লাখ টাকা ব্যয়ে নির্মিত সাঁকোটি চালু হওয়ায় নৌকায় পারাপারের চরম দুর্ভোগ থেকে মুক্তি পেয়েছেন দুই পাড়ের কয়েক হাজার মানুষ।

এর আগে গত ১২ জুলাই পানির তীব্র স্রোতে বেত্রবতী নদীর ওপর থাকা কাঠের এই সাঁকোটি ভেসে গিয়েছিল। এর পর থেকে শিক্ষার্থী, ব্যবসায়ী ও বিভিন্ন পেশার মানুষকে চরম ঝুঁকি নিয়ে নৌকায় নদী পার হতে হচ্ছিল। বর্ষাকালে নদীর স্রোত বেড়ে যাওয়ায় এই যাতায়াত আরও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।

স্থানীয়দের দুর্ভোগ লাঘবে কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক আরিফুল ইসলাম সাঁকোটি দ্রুত পুনর্নির্মাণের উদ্যোগ নেন। তার তদারকিতে ও সংশ্লিষ্টদের প্রচেষ্টায় স্বল্প সময়ে নতুন এই কাঠের সাঁকোটির কাজ সম্পন্ন হয়। তবে পৌর কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী, সাঁকোটি দিয়ে কেবল পায়ে হেঁটে পার হওয়া যাবে। বাইসাইকেলসহ কোনো ধরনের যানবাহন চলাচল করতে পারবে না।

সাঁকোটি পুনরায় চালু হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তবে তারা যাতায়াতের স্থায়ী সমাধানের জন্য একটি পাকা সেতু নির্মাণের দাবি জানিয়েছেন। তাদের মতে, বর্ষা মৌসুমে প্রতিবছর কাঠের সাঁকো ক্ষতিগ্রস্ত হয়, যা সাময়িক স্বস্তি দিলেও স্থায়ী দুর্ভোগ দূর করতে পারে না।

এ বিষয়ে কলারোয়া পৌরসভার প্রকৌশলী শহিদুল ইসলাম জানান, এখানে একটি টেকসই পাকা সেতু নির্মাণের জন্য সংশ্লিষ্ট দপ্তরে ইতিমধ্যে দাপ্তরিক প্রস্তাব পাঠানো হয়েছে। অনুমোদন পেলে দ্রুত সময়ের মধ্যে পাকা সেতু নির্মাণের কাজ শুরু করা সম্ভব হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

বেত্রবতীর সেই কাঠের সাঁকো চালু, স্বস্তিতে দুই পাড়ের মানুষ

প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত