সংবাদ

স্বামী মারা যাওয়ার শোক সইতে না পেরে স্ত্রীরও মৃত্যু

প্রতিনিধি, চুয়াডাঙ্গা
প্রতিনিধি, চুয়াডাঙ্গা
প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ১২:৪৯ পিএম

স্বামী মারা যাওয়ার শোক সইতে না পেরে স্ত্রীরও মৃত্যু
ছবি : সংগৃহীত

সৌদি আরবে চিকিৎসাধীন অবস্থায় স্বামীর মৃত্যুর শোক সইতে না পেরে ববিতা খাতুন (৩৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। স্বামীর মৃত্যুর মাত্র ৫৮ ঘণ্টার ব্যবধানে বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়। এই দম্পতির মৃত্যুতে চুয়াডাঙ্গার দর্শনায় শোকের ছায়া নেমে এসেছে। তাদের দুই সন্তান এখন মা-বাবা হারা।

পারিবারিক সূত্রে জানা গেছে, দর্শনা থানার শ্যামপুর গ্রামের মৃত শওকত আলী মোল্লার ছেলে সফর উদ্দিন (৪০) জীবিকার প্রয়োজনে সৌদি আরবের আভা শহরে থাকতেন। গত ১০ আগস্ট সেখানে তিনি ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হন। ৯ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর ১৮ আগস্ট সকালে তিনি মারা যান। সফর উদ্দিন দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক ও সাংবাদিক শরীফ উদ্দিনের ছোট ভাই।

অন্যদিকে, গত ১০ আগস্ট স্বামীর স্ট্রোকে আক্রান্ত হওয়ার খবর শুনেই মানসিকভাবে ভেঙে পড়েন স্ত্রী রাখি রাশিদুন নাহার ওরফে ববিতা খাতুন। ওই দিনই তিনি ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হন। ববিতা খাতুন দর্শনা থানা মহিলা জামায়াতের সভানেত্রী ছিলেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২০ আগস্ট) বেলা সোয়া তিনটার দিকে তিনি মারা যান।

নিহত এই দম্পতি এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। জামায়াত নেত্রীর মৃত্যুর খবর পেয়ে চুয়াডাঙ্গা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির রুহুল আমিন এবং চুয়াডাঙ্গা-১ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেল হাসপাতালে গিয়ে শোকাতুর পরিবারের খোঁজখবর নেন।

সফর উদ্দিনের মরদেহ সৌদি আরব থেকে দেশে ফিরিয়ে আনতে পরিবারের পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাচ্ছে জামায়াতের নেতৃবৃন্দ।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

স্বামী মারা যাওয়ার শোক সইতে না পেরে স্ত্রীরও মৃত্যু

প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত