সংবাদ

সাবেক রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সমাধিতে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ০২:২২ পিএম

সাবেক রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সমাধিতে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২১ আগস্ট) জুমার নামাজ আদায় শেষে তিনি এ দুই নেতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে তাদের প্রতি শ্রদ্ধা জানান। পরবর্তীতে তিনি সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থেকে তাদের স্মৃতি ও অবদানের কথা স্মরণ করেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, নবনির্বাচিত রাষ্ট্রপতি বঙ্গভবনে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ ও শপথ নেওয়ার আগেই জুমার নামাজের পর রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন, সুরা ফাতেহা পাঠ ও মোনাজাত করেছেন। শ্রদ্ধা নিবেদন শেষে রাষ্ট্রপতির উপস্থিতিতে সেখানে এক বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

সাবেক রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সমাধিতে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬

featured Image

বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২১ আগস্ট) জুমার নামাজ আদায় শেষে তিনি এ দুই নেতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে তাদের প্রতি শ্রদ্ধা জানান। পরবর্তীতে তিনি সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থেকে তাদের স্মৃতি ও অবদানের কথা স্মরণ করেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, নবনির্বাচিত রাষ্ট্রপতি বঙ্গভবনে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ ও শপথ নেওয়ার আগেই জুমার নামাজের পর রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন, সুরা ফাতেহা পাঠ ও মোনাজাত করেছেন। শ্রদ্ধা নিবেদন শেষে রাষ্ট্রপতির উপস্থিতিতে সেখানে এক বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত