স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) রাজস্ব খাতভুক্ত শূন্য পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ‘সহকারী প্রসিকিউটর’ পদে মোট ৪১ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের বিবরণ
পদের নাম: সহকারী প্রসিকিউটর
পদসংখ্যা: ৪১ (একচল্লিশ)
বেতন গ্রেড: ১১তম
বেতন স্কেল: ১২,৫০০ - ৩০,২৩০/–
আবেদনের যোগ্যতা
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকলে আবেদন করা যাবে। সিজিপিএ বা শ্রেণির ক্ষেত্রে অন্যূন দ্বিতীয় শ্রেণি থাকতে হবে।
আবেদনের সময়সীমা
আবেদন শুরু: ২০ আগস্ট ২০২৬ (সকাল ১০টা)
আবেদনের শেষ তারিখ: ২০ সেপ্টেম্বর ২০২৬ (বিকেল ৫টা)
আবেদন ফি ও পদ্ধতি
আগ্রহী প্রার্থীরা ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনপত্র যথাযথভাবে পূরণ করার পর পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে নির্ধারিত ফি জমা দিতে হবে। সাধারণ প্রার্থীদের জন্য মোট ১৬৮ টাকা এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য মোট ৫৬ টাকা ফি নির্ধারণ করা হয়েছে।
গুরুত্বপূর্ণ তথ্য
মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের সব শিক্ষাগত যোগ্যতার সনদের মূল কপি সঙ্গে আনতে হবে এবং এক সেট সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য অধিদপ্তরের নিজস্ব ওয়েবসাইট (www.dnc.gov.bd) থেকে জানা যাবে।
বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন।

শনিবার, ২২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন