বাগেরহাটের মোংলায় অভিযান চালিয়ে ৭৫ কেজি গাঁজাসহ চার মাদক কারবারিকে আটক করেছে এসআরবি খুলনা-৬। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি যাত্রীবাহী বাস জব্দ করা হয়।
মঙ্গলবার (৬ অক্টোবর) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে মোংলা উপজেলার চাঁদপাই ইউনিয়নের ব্রাহ্মণমাঠ এলাকার মোড়েলগঞ্জ-মোংলাগামী পাকা সড়কে চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালিত হয়।
দুপুরে এক বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করেছেন এসআরবি-৬-এর মিডিয়া অফিসার সৈয়দ ফজলুর রহমান।
আটক ব্যক্তিরা হলেন–বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার ফুলহাতা গ্রামের মো. ইব্রাহিম (২৩), রংপুরের বৈকুন্ঠপুর গ্রামের পারভেজ আহমেদ (২৫) ও নূর আমিন (২৮) এবং রংপুরের বেলুভালয়ারহাট গ্রামের আমিনুর রহমান (৩২)।
এসআরবি জানায়, আটক ব্যক্তিদের কাছ থেকে ৭৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ছাড়া উপস্থিত সাক্ষীদের সামনে মাদক বহনে ব্যবহৃত যাত্রীবাহী বাসটি আইন অনুযায়ী জব্দ করা হয়।
এসআরবি-৬-এর মিডিয়া অফিসার সৈয়দ ফজলুর রহমান বলেন, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় এসআরবি নিয়মিত অভিযান চালিয়ে আসছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত মাদক ও আটক ব্যক্তিদের মোংলা থানায় হস্তান্তর করা হবে।

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন