বলিউড সুপারস্টার সালমান খানের নতুন সিনেমা নিয়ে দর্শকদের কৌতূহলের শেষ নেই। তার আসন্ন ছবিটির নাম ঘিরে দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সিনেমাটির নাম রাখা হয়েছে ‘মনস্টার’। দক্ষিণী নির্মাতা ভামশি পেইডিপল্লি পরিচালিত এই ছবিটি শুরুর দিকে ‘এসভিসিসিক্সথ্রি’ নামে পরিচিত ছিল।
সিনেমাটির সবচেয়ে বড় আকর্ষণ হলো সালমানের বিপরীতে প্রথমবারের মতো পর্দায় দেখা যাবে দক্ষিণী লেডি সুপারস্টার নয়নতারাকে। এই নতুন জুটির রসায়ন দেখতে ভক্তরা এখন থেকেই মুখিয়ে আছেন। সিনেমাটি প্রযোজনা করছেন দিল রাজু।
‘বলিউড হাঙ্গামা’র প্রতিবেদন অনুযায়ী, এই ছবিতে সালমান খানকে দুর্ধর্ষ সব অ্যাকশন দৃশ্যে দেখা যাবে। একটি চমকপ্রদ তথ্য হলো, এসব স্টান্টের বেশির ভাগই সালমান নিজে করছেন। জানা গেছে, তার নিয়মিত বডি ডাবল শুটিং সেটে হৃদ্রোগে আক্রান্ত হওয়ার পর অভিনেতা নিজেই ঝুঁকি নিয়ে অ্যাকশন দৃশ্যগুলো করার সিদ্ধান্ত নেন।
সিনেমাটি সালমানের ক্যারিয়ারে বেশ কিছু নতুনত্বের স্বাদ নিয়ে আসছে। ভামশি পেইডিপল্লি ও প্রযোজক দিল রাজু–উভয়ের সঙ্গেই এটি তার প্রথম কাজ। নয়নতারা ছাড়াও এতে আরও অভিনয় করছেন সাগরিকা ঘাটগে ও মুজাম্মিল ইব্রাহিমসহ একঝাঁক তারকা। নির্মাতাদের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা না এলেও শুটিং সেটের তৎপরতা বলছে, বড় ধরনের ধামাকা নিয়ে ফিরছেন ‘ভাইজান’।
\'

রোববার, ২৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন