সংবাদ

যে প্রশ্নের উত্তর খুঁজছেন নওশাবা

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ০৮:০৩ পিএম

যে প্রশ্নের উত্তর খুঁজছেন নওশাবা

অভিনয়জীবনে একাধিক মাধ্যমে কাজ করেও পর্দায় তুলনামূলক কম দেখা যায় কাজী নওশাবা আহমেদকে। মঞ্চ, টেলিভিশন, সিনেমা ও ওটিটিতে কাজের অভিজ্ঞতা থাকলেও কেন নির্মাতারা তাকে নিয়মিত কাজে নিচ্ছেন না—এ প্রশ্নের উত্তর গত আট বছর ধরে খুঁজছেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নওশাবা বলেন, “আমি একজন পরীক্ষিত অভিনেত্রী হওয়ার পরেও নির্মাতারা আমাকে নিয়ে খুব বেশি কাজ করছেন না। অনেকের সঙ্গে চুক্তি হওয়ার পরেও বাদ পড়েছি। আমি ব্ল্যাকলিস্টে আছি কি না, সেটিও জানি না। ২০১৮ সাল থেকে আমি এই প্রশ্নের উত্তর খুঁজছি—কেন নির্মাতারা আমাকে নিয়ে কাজ করতে আগ্রহী নন।”

নওশাবার ভাষ্য, একসময় তাকে নিয়ে কারও কারও মধ্যে হয়তো এক ধরনের ভয় বা দ্বিধা ছিল। তবে বর্তমানে সেই পরিস্থিতি থাকার কথা নয় বলেই মনে করেন তিনি।

বিটিভিতে কাজ না করতে পারার বিষয়টিও উল্লেখ করেছেন নওশাবা। তিনি বলেন, “এ সময়ে এসেও এখনো আমি বিটিভিতে কোনো কাজ করতে পারিনি।”

২০১৮ সালে ‘ঢাকা অ্যাটাক’ সিনেমায় অভিনয় করে আলোচনায় আসেন নওশাবা। একই বছর ফেসবুক লাইভে ছাত্র মৃত্যুর গুজব ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন তিনি। ওই ঘটনার পর তার ক্যারিয়ারে নানা ধরনের প্রভাব পড়েছে কি না, সে বিষয়েও বিভিন্ন সময়ে আলোচনা হয়েছে।

বর্তমানে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন কাজী নওশাবা আহমেদ। তবে অভিনয়ে নিয়মিত হওয়ার সুযোগের অপেক্ষায় রয়েছেন তিনি।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

যে প্রশ্নের উত্তর খুঁজছেন নওশাবা

প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত