ঝিনাইদহের সরকারি কেশব চন্দ্র (কেসি) কলেজে ইসলামী ছাত্রশিবিরের নবীনবরণ কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় কলেজ ক্যাম্পাসে সব ধরনের সভা, সমাবেশ ও রাজনৈতিক কর্মকাণ্ড অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে নিরাপত্তার স্বার্থে বন্ধ রাখা হয়েছে একাডেমিক কার্যক্রম।
তবে এই নিষেধাজ্ঞার মধ্যেই বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে কলেজের মূল ফটকের বাইরের রাস্তায় ট্রাকের ওপর ভ্রাম্যমাণ মঞ্চ বানিয়ে প্রতীকী নবীনবরণ ও প্রতিবাদ সমাবেশ করেছে কেসি কলেজ শাখা ছাত্রশিবির। এ সময় ক্যাম্পাসের তালাবদ্ধ ফটকের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল।
উন্মুক্ত সড়কের ওই সমাবেশে ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির আলী আজম মোহাম্মদ আবু বকর, জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল আওয়াল এবং সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমান বক্তব্য দেন।
সমাবেশে জামায়াত নেতারা অভিযোগ করেন, নবীনবরণের অনুমতি দিয়েও অনুষ্ঠানের দিন সকালে কলেজের মূল ফটকে তালা ঝোলানো প্রশাসনের চরম দায়িত্বহীনতার পরিচয়। তারা কেসি কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষের পদত্যাগ দাবি করেন। পরে শহরের একটি কমিউনিটি সেন্টারে শিক্ষার্থীদের উপহারসামগ্রী বিতরণ করা হয়। সেখানে প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুর রহমান।
এর আগে বুধবার (৭ অক্টোবর) কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মাসরুর উল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, একাডেমিক কাউন্সিলের জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী ক্যাম্পাসের নিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা রক্ষায় সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড ও ক্লাস স্থগিত করা হয়েছে।
কলেজ সূত্রে জানা গেছে, গত সোমবার ফেসবুকে প্রধানমন্ত্রী তারেক রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে কটূক্তির অভিযোগে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে মারমুখী অব

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন