সংবাদ

ফার্মেসিতে শিশুকে ‘ধর্ষণ’, ভিডিও দেখে অভিযুক্ত গ্রেপ্তার

প্রতিনিধি, নোয়াখালী
প্রতিনিধি, নোয়াখালী
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ০৮:৫৫ পিএম

ফার্মেসিতে শিশুকে ‘ধর্ষণ’, ভিডিও দেখে অভিযুক্ত গ্রেপ্তার
ছবি : সংগৃহীত

নোয়াখালীর হাতিয়ায় তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে (৯) ধর্ষণের অভিযোগে মো. হেলাল উদ্দিন (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৩ আগস্ট) সকালে উপজেলার হরণী ইউনিয়নের আদর্শ গ্রাম বাজারে এ ঘটনা ঘটে। স্থানীয়রা অভিযুক্তকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

গ্রেপ্তার হেলাল উদ্দিন ওরফে হেলাল মাস্টার ওই এলাকার বেলায়েত খলিফার ছেলে। তিনি আদর্শ গ্রাম বাজারে একটি ওষুধের দোকান (ফার্মেসি) পরিচালনা করেন। এর আগে তিনি স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে হেলাল ওই শিশুকে কৌশলে তার ফার্মেসিতে ডেকে নেন। দোকানের পেছনের অংশে নিয়ে তিনি শিশুটিকে ধর্ষণ করেন। বিষয়টি টের পেয়ে এক প্রত্যক্ষদর্শী টিনের বেড়ার ছিদ্র দিয়ে পুরো ঘটনার ভিডিও ধারণ করেন। পরে ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দারা উত্তেজিত হয়ে পড়েন। অভিযুক্ত হেলাল পালিয়ে যাওয়ার চেষ্টা করলে জনতা তাকে ধরে চেয়ারম্যানঘাট পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়।

স্থানীয়দের অভিযোগ, গত ৪ আগস্টও এক শিশুকে যৌন হয়রানির অভিযোগে স্থানীয় সালিশে হেলালকে ১০ হাজার টাকা জরিমানা ও ৫০টি বেত্রাঘাত করা হয়েছিল। রাজনৈতিক পরিচয়ের ক্ষেত্রে স্থানীয়রা জানান, তিনি একসময় আওয়ামী যুবলীগের ওয়ার্ড পর্যায়ের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক ছিলেন। তবে ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর তাকে জামায়াতের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে দেখা যায়।

অবশ্য হরণী ইউনিয়ন জামায়াতের আমির হাফেজ তারিফুল মাওলা এই অভিযোগ অস্বীকার করে বলেন, ‘হেলাল জামায়াতের কেউ নন। তিনি আগে যুবলীগ করতেন। ৫ আগস্টের পর নিজেকে বাঁচাতে তিনি কৌশলে আমাদের মিছিলে ঢুকে পড়েছিলেন।’

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন। ভুক্তভোগী শিশুকে ডাক্তারি পরীক্ষার জন্য নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হবে। অভিযুক্তকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২৩ আগস্ট ২০২৬

ফার্মেসিতে শিশুকে ‘ধর্ষণ’, ভিডিও দেখে অভিযুক্ত গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত